দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার অধিকার সুনিশ্চিত করতে অনশনরত সোনম ওয়াংচুককে নিয়ে ‘চুপ’ মায়ানগরীর সেলেবপাড়ার প্রথম সারির তারকারা। সংশ্লিষ্ট ইস্যুতে দেশের রাজনৈতিকমহল যখন তোলপাড়, তখন মৌনব্রত পালনে ব্যস্ত বলিউডের খান-কাপুর সাম্রাজ্য! যদিও সোনমের সমর্থনে শাবানা আজমি, জিনাত আমন, অনুরাগ কাশ্যপ থেকে অতুন কুলকার্নির মতো সমাজ সচেতন কিংবা রাজনৈতিক ইস্যুতে স্পষ্টভাষায় প্রতিবাদ করা তারকারা মুখ খুলেছেন, তবে সিংহভাগ সেলেবরা এবিষয় থেকে শতহস্ত দূরে। কেন? নেপথ্যের কারণ জানাতে গিয়ে কার্যত বোমা ফাটালেন স্বরা ভাস্কর।
“আমি চাই না যে, আমাকে জোর করে দেশ ছেড়ে গোল্ডেন ভিসায় দুবাই যেতে হোক! আমি চাই আমার মেয়ে এই দেশেই বড় হোক, পড়াশোনা…”
আরও পড়ুন:
স্বরা বরাবরই হিন্দি সিনেপাড়ার প্রতিবাদী মুখ। একাধিকবার সরকারের সমালোচনা করার মাশুল বিতর্ক দিয়ে গুনতে হয়েছে তাঁকে। রাজনৈতিকভাবে সচেতন অভিনেত্রী বিয়েও করেছেন সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদকে। সেইসূত্রে দেশের জ্বলন্ত রাজনৈতিক ইস্যুতে বরাবর নিজস্ব অবস্থান স্পষ্ট করেছেন তিনি। এবার দিল্লির যন্তন মন্তরে গিয়ে অনশনরতম সোনমের সঙ্গে দেখা করে ‘মৌন’ রাষ্ট্রের সমালোচনায় সরব অভিনেত্রী। স্বরা ভাস্করের কথায়, “এই সরকার তাঁর ঔদ্ধত্য আর দম্ভে নগ্ন হয়ে গিয়েছে। এই প্রতিবাদ আমার মেয়ের ভবিষ্যতের জন্যেও। কারণ আমি চাই না যে, আমাকে জোর করে দেশ ছেড়ে গোল্ডেন ভিসায় দুবাই যেতে হোক! আমি চাই আমার মেয়ে এই দেশেই বড় হোক, পড়াশোনা করুক এবং আমি যে সুযোগগুলো পেয়েছিলাম, সেও যেন সেই সুযোগ পায়।” এরপরই বলিউড তারকাদের নীরবতা নিয়ে মুখ খোলেন তিনি।

“ওঁরা জানে যে, বেশি প্রতিবাদ করলেই আমাদের সকলের স্বরার মতোই অবস্থা হবে।…”
অনশনরত আন্না হাজারের সময় বলিউড তারকারা প্রতিবাদী রব তুললেও সোনম ওয়াংচুকের বেলায় চুপ কেন? প্রশ্ন শুনেই স্বরা ভাস্করের মন্তব্য, “আমার করুণ পরিস্থিতি দেখেই হয়তো ওঁরা মুখ খোলেনি বা অনশন মঞ্চে আসেনি। ওঁরা জানে যে, বেশি প্রতিবাদ করলেই আমাদের সকলের স্বরার মতোই অবস্থা হবে। এইকারণেই হয়তো সশরীরে প্রতিবাদে শামিল হতে ভয় পাচ্ছে ওঁরা। এখানেই অবশ্য থামেননি তিনি। অভিনেত্রীর সংযোজন, তারকাদের উপর এতটা বিশ্বাস রাখবেন না। ওরা প্রতিবাদ করলেই যে ইস্যুটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তেমনটা নয়। নিজেদের অধিকারের জন্য লড়ুন।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দ্বিতীয় বিয়েতেও মিলল না সুখ! ছ’মাস পেরনোর আগেই তাল কাটল র্যাপার বাদশার দাম্পত্যে
-
‘অনেক যুদ্ধ, অনেক ক্ষত’, বিদায়বার্তায় মেসির সঙ্গী ‘ব্রিন্দিস’, গানেই লড়াইয়ের কাহিনি শোনালেন লিও
-
ভোটের লড়াই, পথের লড়াই! পুরনির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে বড় কর্মসূচি বামেদের
-
পদ্মের হাতেই পঞ্চায়েতের ‘রিমোট’, বোর্ড তৃণমূলের থাকলেও বীরভূমে পছন্দের মুখ বসানোর ছক বিজেপির!
-
পুজোর আগেই হেঁশেলে আগুন! ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় সিলিন্ডার পিছু কত দর?