Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
RG Kar

কলকাতায় হাসিমুখে RG Kar কাণ্ডের বিচার চাইছেন বিবেক অগ্নিহোত্রী! দেখে ‘বমি’ স্বরা ভাস্করের

বিজেপি সমর্থক পরিচালকের প্রতিবাদী ভিডিও দেখেও ছেড়ে কথা বললেন না স্বরা ভাস্কর!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৪, ১৩:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৪, ১৩:৪৬

options
link
কলকাতায় হাসিমুখে RG Kar কাণ্ডের বিচার চাইছেন বিবেক অগ্নিহোত্রী! দেখে ‘বমি’ স্বরা ভাস্করের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি আর জি কর কাণ্ডের প্রতিবাদী মিছিলে হাঁটতে কলকাতায় পা রেখেছিলেন বিবেক অগ্নিহোত্রী। বিজেপি নেতা-সমর্থকদের সঙ্গে হেঁটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও দাবি করেন। তবে কলকাতার মিছিলে হাঁটতে এসে বিবেক অগ্নিহোত্রীর হাসিমুখের ভিডিও ভাইরাল হয়ে যায়। যা দেখে স্তম্ভিত হয়ে যান অনেকেই। নজর এড়ায়নি স্বরা ভাস্করেরও। বরাবরই গেরুয়া শিবিরের বিরুদ্ধে নানা ইস্যুতে প্রতিবাদী আওয়াজ তোলেন অভিনেত্রী। এবার বিজেপি সমর্থক পরিচালকের প্রতিবাদী ভিডিও দেখেও ছেড়ে কথা বললেন না স্বরা ভাস্কর (Swara Bhasker)!

গত বুধবার বিজেপির ডাক দেওয়া মিছিলে দেখা গিয়েছে ‘কাশ্মীর ফাইলস’ খ্যাত পরিচালককে (Vivek Agnihotri)। পরনে কালো টি-শার্ট। শুভেন্দু অধিকারী, কৌস্তভ বাগচি, অঞ্জনা বসু, শঙ্কুদেব পণ্ডা, অর্জুন সিংদের সঙ্গে কলকাতার পথে নেমে আর জি কর কাণ্ডে সরব হওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন বলিউড পরিচালক। কিন্তু সেই প্রতিবাদী মিছিলে বিবেককে হেসে হেসে বিচার চাই স্লোগান দিতে দেখে নেটপাড়ার একাংশ পরিচালকের ‘বিবেক’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন স্বরা ভাস্কর।

Advertisement

ভাইরাল হওয়া ভিডিওতে হাসতে হাসতে RG Kar নির্যাতিতার ‘বিচার চাই’ স্লোগান দিতে দেখা যায় বিবেক অগ্নিহোত্রীকে। সেই ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করে ‘বমি’ ইমোজি পোস্ট করেন স্বরা ভাস্কর। তরুণী ডাক্তার ধর্ষণ-খুনের ঘটনায় হাসিমুখে প্রতিবাদী বিবেককে দেখে অভিনেত্রীর এহেন প্রতিক্রিয়া আপাতত নেটপাড়ায় চর্চার শিরোনামে। নেটপাড়ার একাংশ স্বরা ভাস্করকে সমর্থনও করেছেন।

[আরও পড়ুন: ‘আমার মেয়ে ৬ বছরের’, RG Kar নির্যাতিতার খবরে রাতভর ডুকরে কেঁদেছেন নীল নীতিন মুকেশ]

প্রসঙ্গত, বিবেক অগ্নিহোত্রী বরাবরই গেরুয়া শিবির সমর্থক। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। গতবছর পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ হওয়ার পর ‘কাশ্মীর ফাইলস’ পরিচালক মমতাকে বিঁধে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। এবার সরাসরি কলকাতায় এসে আর জি কর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেন বিবেক অগ্নিহোত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর দাবি, “এই রাজ্যে অপশাসন চলছে। শিল্পপতি, ব্যবসায়ীরা আসতে তাই ভয় পান এখানে।” বিবেক এও বলেন যে, “মুম্বইতে বসে বসে আমরা সোশাল মিডিয়ায় প্রতিবাদ করছি অপরাধবোধে ভুগে! তবে কাউকে না কাউকে তো মাঠে নামতেই হয়। আমি মনে করি, যাঁদের জনমত গঠন করার ক্ষমতা রয়েছে, তাঁরা এবং নবীন প্রদন্ম যদি এগিয়ে আসে , তাহলে অন্যরাও এগিয়ে আসবে। পরিবর্তনের জন্য পথে নেমে প্রতিবাদ করা দরকার। তাই আমি আজ এখানে উপস্থিত হয়েছি।” তবে মিছিলের একটি অংশে তিনি যেভাবে হাসতে হাসতে স্লোগান দিচ্ছিলেন, সেটা ভালো চোখে নেননি অনেকেই। তাঁরা এও দাবি করেছিলেন যে, “এসব করে আন্দোলনের গুরুত্বটা লঘু করে দেবেন না।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.