সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফাহাদ আহমদকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার পর থেকে বারবার বিতর্কের মুখে পড়তে হচ্ছে স্বরা ভাস্করকে। এবারও নতুন ছবি সামনে আসতেই কটাক্ষের শিকার বলিউড অভিনেত্রী।
এবার কী করলেন স্বরা? আসলে গত রবিবার ওয়ালিমা অনুষ্ঠানের আয়োজন করেছিল ফাহাদের পরিবার। সেখানেই পাকিস্তানি ডিজাইনার আলি জিশানের তৈরি পোশাক পরে হাজির হন স্বরা। অফহোয়াইট রঙের এমব্রয়ডারির কাজ করা লেহেঙ্গা চোলিতে নজর কাড়েন অভিনেত্রী। কিন্তু তাঁকে দেখতে সুন্দর লাগলেও স্বরার এই আচরণ মেনে নিতে পারেননি নেটিজেনদের একাংশ। কারণ পাক ডিজাইনার লেহেঙ্গাটি তৈরি করে এসেছেন লাহোর থেকে! আর এতেই যাবতীয় বিতর্কের সূত্রপাত।
অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন পাক ডিজাইনারকে দিয়েই পোশাক বানালেন অভিনেত্রী? ভারতীয় ফ্যাশন ডিজাইনারের কি অভাব ছিল? অনেকে আবার কটাক্ষের সুরে বলেন, বিয়েটাও তো ভারতে না করে লাহোরে করলেই পারতেন।
[আরও পড়ুন: বাংলাকে ‘বঞ্চনা’ কেন্দ্রের, প্রতিবাদে আগামী সপ্তাহে কলকাতায় ধরনা কর্মসূচি মুখ্যমন্ত্রীর]
My Walima outfit came all the way from Lahore via Dubai- Bombay-Delhi finally to Bareilly! I’ve long marvelled at the talent of #AliXeeshan #AliXeeshanTheatreStudio
When I called him with an idea of wearing his work @ Walima, his warmth & generosity made me admire the person. 1/n pic.twitter.com/pc9vPop70U— Swara Bhasker (@ReallySwara) March 21, 2023
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি ফাহাদ আহমদের সঙ্গে আইনি বিয়ে সেরেছিলেন স্বরা ভাস্কর। এক মাসের মধ্যে আবার দিল্লিতে দিদিমার বাড়িতে স্বরা সেরে ফেলেন সামাজিক বিয়ে। গায়ে হলুদ থেকে সংগীত সব অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বিয়ের নানা অনুষ্ঠানের ছবি। তবে ভাইয়াকে সাঁইয়া বানানোর জন্য স্বরাকে কম সমালোচনা শুনতে হয়নি। এবার পোশাক নিয়ে বিতর্কের মুখে তিনি।
My Walima outfit came all the way from Lahore via Dubai- Bombay-Delhi finally to Bareilly! I’ve long marvelled at the talent of #AliXeeshan #AliXeeshanTheatreStudio
When I called him with an idea of wearing his work @ Walima, his warmth & generosity made me admire the person. 1/n pic.twitter.com/pc9vPop70U— Swara Bhasker (@ReallySwara) March 21, 2023
[আরও পড়ুন: মমতার সঙ্গে লড়তে হলে নিজেদের ঐক্যবদ্ধ করুন, সুকান্তদের নির্দেশ অমিত শাহর]
সর্বশেষ খবর
-
এবার তৃণমূলে ভবনেও পচা ডিমের আশঙ্কা? কাউন্সিলরদের বৈঠক বাতিল করলেন মমতা
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা