Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Srijit Mukherjee Swastika Mukherjee

সৃজিতের কাছে জামা চাইলেন স্বস্তিকা! অতীত ভুলে কি পুরনো ‘বন্ধুত্ব’ ফিরছে?

সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৩, ১৪:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৩, ১৪:৫৯

options
link
সৃজিতের কাছে জামা চাইলেন স্বস্তিকা! অতীত ভুলে কি পুরনো ‘বন্ধুত্ব’ ফিরছে? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগে প্রাক্তন সুমন মুখোপাধ্য়ায়ের সঙ্গে অটোতে বসে ছবি দিয়ে পুরনো বন্ধুত্বকে উদযাপন করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আর এবার সৃজিত! তবে সৃজিতের সঙ্গে অটোতে ছবি নয়, বরং পরিচালকের এক ছবি দেখে মন্তব্য করে বসলেন স্বস্তিকা। যে মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন শোরগোল শুরু।

তা কাণ্ডটা ঘটল কী?

Advertisement

পরিচালক বিরশা দাশগুপ্তকে সঙ্গে নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। সেখানে তাঁকে দেখা গিয়েছে, সুকুমার রায়ের আবোল-তাবোলের ছড়ার জামা পরেছেন সৃজিত। সেই জামাতেই চোখ আটকে গেল স্বস্তিকার। আর চোখ আটকাতেই সৃজিতের কাছে আবদার করে বসলেন স্বস্তিকা। ইনস্টাগ্রামে প্রকাশ্য়েই সৃজিতের কাছে জামা চাইলেন তিনি। লিখলেন, আমারও একটা চাই!

এক সময় সৃজিত ও স্বস্তিকাকে নিয়ে টলিপাড়ায় নানা গুঞ্জন রটেছিল। তবে নিজেদের সম্পর্ক নিয়ে একেবারেই মুখ খুলতে চাননি কেউ। সব রটনার পরেও যে নিজেদের মধ্যে বন্ধুত্বটা রয়েছে, তা যেন ফের প্রমাণ করতে চাইলেন স্বস্তিকা। তবে সৃজিত সত্যিই এই আবোল-তাবোল জামাটি দেবেন কিনা, তা অবশ্য় স্পষ্ট করেননি এই পোস্টে।

[আরও পড়ুন: ‘যমজ সন্তানের নাম ‘পাঠান’, ‘জওয়ান’ রাখব’, অন্তঃসত্ত্বা মহিলার প্রস্তাবে কী বললেন শাহরুখ? ]

প্রসঙ্গত, এক সময় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও পরিচালক সুমন মুখোপাধ্যায় নিয়ে টলিপাড়ায় নানা গুঞ্জন শোনা যেত। তবে সম্পর্ক নিয়ে নানা কিছু রটলেও, স্বস্তিকা ও সুমন মুখ খোলেননি কখনও। সময় এগিয়েছে, সেই দিনও আর নেই। তবে গুঞ্জন যতই থাকুক না কেন, নিজেদের বন্ধুত্বকে কিন্তু একেবারেই পুরনো হতে দেননি স্বস্তিকা ও সুমন। আর তাই তো মুম্বইয়ে দেখা হতেই ফের যেন রিচার্জ করে ফেলে ছিলেন ফেলে আসা বন্ধুত্বের সম্পর্ককে। আর সেই ছবি পোস্ট করে বন্ধুত্ব নিয়ে দু’কলম লিখেও ছিলেন স্বস্তিকা।

ফেসবুকে স্বস্তিকা যে ছবি পোস্ট করেছিলেন, সেখানে দেখা যাচ্ছে মুম্বইয়ের অটোতে সুমনের পাশে বসে আছেন স্বস্তিকা। দুজনের মুখেই উজ্জ্বল হাসি। স্বস্তিকা লিখলেন, শোনা যায় কারও সঙ্গে যদি সম্পর্ক সাত বছর টিকে যায়, তাহলে সে সম্পর্ক হয় চিরকালীন। আমার প্রিয় মানুষ সুমন মুখোপাধ্যায়।

[আরও পড়ুন: ৮৩ বছরে বাবা হয়ে ক্ষিপ্ত আল পাচিনো, প্রেমিকাকে ছাড়তে প্রাক্তনের শরণাপন্ন অভিনেতা!]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.