Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Tamannaah Bhatia

অবশেষে প্রেমের স্বীকারোক্তি, কোন নায়ককে মন দিলেন তামান্না ভাটিয়া?

প্রেম নিয়ে কী বললেন অভিনেত্রী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৩, ১১:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৩, ১১:০১

options
link
অবশেষে প্রেমের স্বীকারোক্তি, কোন নায়ককে মন দিলেন তামান্না ভাটিয়া? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে যা রটে তার কিছুটা তো বটেই। কিন্তু বলিউডের সুন্দরী অভিনেত্রী তামান্না ভাটিয়ার (Tamannaah Bhatia) ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরোটাই ঘটে গিয়েছে।

গপ্পোটা একটু খোলসা করে বলা যাক বরং। কয়েক মাস ধরেই বলিপাড়ায় রটেছিল অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে নাকি গোপনে গোপনে প্রেম করছেন তামান্না। এমনকী, এদের দু’জনকে পাপারাৎজ্জিরা হাতে নাতেও ধরেছেন। তবুও এতদিন মুখ ফুটে কিছুই বলেছিলেন না তামান্না ও বিজয়। তবে এবার সব গুঞ্জনে ইতি টানতে প্রেম নিয়ে মুখ খুললেন তামান্না।

Advertisement

[আরও পড়ুন: জেলে যিশু সেনগুপ্ত, বাঁচাতে পারবেন কাজল? ‘ট্রায়াল’ সিরিজের ট্রেলারে বাঁকে বাঁকে চমক]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lifestyle Asia India (@lifestyleasiaindia)

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানালেন, ”সহকর্মীর সঙ্গে সময় কাটালে অনেকেই মনে করেন তাঁরা প্রেম করছেন। আসলে একটা বন্ধুত্ব তৈরি হয়। তবে বিজয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে। যা কিনা অনেকটাই বন্ধুত্বে ভরা। আমরা দুজনেই দুজনকে সময় দিচ্ছি।”

বিজয় ভার্মার সঙ্গে তামান্না।

কয়েকদিন আগেই বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মাকে। শুধু তাই নয়, বছরের শুরুতেই গোয়ায় বিজয়ের ঠোঁটে ঠোঁট রেখেছিলেন তামান্না। আর সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বলিউডে ছড়িয়ে যায় বিজয় ও তামান্নার প্রেমকাব্য। এতদিন পুরো বিষয়টা গোপন রাখার পর অবশেষে প্রেম নিয়ে মুখ খুললেন তামান্না। তবে বিজয় কিন্তু এসব ব্য়াপার নিয়ে একেবারে চুপ।

[আরও পড়ুন: OMG! ‘অ্যানিমেল’ ছবির জন্য এত টাকা নিয়েছেন রণবীর কাপুর?]

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.