সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজয় ভার্মার সঙ্গে প্রেম করছেন। খুল্লমখুল্লা এই প্রেম স্বীকার করেছেন তামান্না ভাটিয়া। তবে এই প্রেম কবে বিয়েতে পরিণতি পাবে, তা নিয়ে কোনও কিছুই বলতে নারাজ। কিন্তু হাভেভাবে তামান্না বুঝিয়ে দিচ্ছেন, তাঁদের বিয়ের সানাই বাজবে খুব জলদিই। হ্যাঁ, সম্প্রতি গুয়াহাটিতে পৌঁছে কামাখ্যা মন্দির দর্শন করে বিয়ের গুঞ্জনকে যেন আরও উসকে দিলেন তামান্না ভাটিয়া। ইনস্টাগ্রামে গোটা চারেক ছবি দিয়ে তামান্না লিখলেন, ‘প্রিয়মানুষদের সঙ্গে পুণ্য মুহূর্ত’।
[আরও পড়ুন: বাংলাদেশে শর্মিলা ঠাকুর, দেখা করলেন শেখ হাসিনার সঙ্গে, কী কথা হল দুজনের? ]
অনন্যা পাণ্ডে আর সিদ্ধার্থ রায় কাপুরের পরে, যাঁদের প্রেম গুঞ্জন এখন টক অফ টাউন, তাঁরা হলেন তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। রেস্তরাঁ থেকে ফিল্মি পার্টি। হাতে হাত রেখে এন্ট্রি নিচ্ছেন তামান্না ও বিজয়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজও দিচ্ছেন তাঁরা। নিজেদের প্রেমকে কখনই গোপন রাখেননি বিজয় ও তামান্না। বরং, প্রকাশ্য়ে জানিয়েছেন তাঁরা ডেট করছেন। তবে নতুন খবর হল, তামান্না ও বিজয়ের ডেটিং পর্ব আপাতত শেষ। তামান্নার ঘনিষ্ঠমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন তাঁরা। শোনা যাচ্ছে, বিয়ের জন্য বাড়ি থেকে নাকি চাপ দেওয়া হচ্ছে তামান্নাকে। আর তাই খুব জলদিই বিজয়ের গলায় মালা দিতে চান তামান্না।
View this post on Instagram
অন্যদিকে বিজয়ের ঘনিষ্ঠমহলের মতে, তামান্নাকে কিছুতেই হারাতে চান না বিজয়। আর তাই তো অভিনেত্রীর অভিভাবকদের সঙ্গে দেখা করার প্ল্যান করছেন বিজয়।
মার্চের শুরুর দিকেই নাকি বিয়ে করছেন বিজয় ও তামান্না। সূত্রের খবর, কোনও ডেস্টিনেশন ওয়েডিং নয়। বরং, দেশের মধ্যে ছিমছাম বিয়ে করার প্ল্যান তামান্না ও বিজয়ের।
[আরও পড়ুন: গ্রেপ্তার দেবশ্রী রায়! কী এমন করলেন টলিউডের ‘কেমিস্ট্রি মাসি’?]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি