Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Mimi Chakraborty

‘মিমিকে ছাড়ব না’, হাসপাতালে শুয়েই হুমকি তনয় শাস্ত্রীর

বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠানে তনয় শাস্ত্রী মিমিকে হেনস্তা করেন বলেই অভিযোগ।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জানুয়ারি ৩০, ২০২৬, ১৩:০৩

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জানুয়ারি ৩০, ২০২৬, ১৩:০৩

options
link
‘মিমিকে ছাড়ব না’, হাসপাতালে শুয়েই হুমকি তনয় শাস্ত্রীর zoom
হাসপাতালে শুয়েই মিমিকে হুমকি তনয় শাস্ত্রীর

মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে নামিয়ে দেওয়া, হেনস্তা এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তারির পরই অসুস্থ তনয় শাস্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বেডেও স্বমেজাজে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ধৃত জ্যোতিষী তনয় শাস্ত্রী। এত কিছুর পরেও স্বমেজাজে রয়েছেন তিনি। হাসপাতালের বেডে শুয়েই মিমিকে হুঙ্কারও দেন। মিমিকে ছাড়বেন না বলেই হুমকি দেন তিনি। এই হুমকিকে অবশ্য বিশেষ গুরুত্ব দিতে নারাজ মিমি। প্রাক্তন সাংসদ-অভিনেত্রী বলেন, “একটা লোককে যতটা ফুটেজ দেওয়া উচিত নয়, ততটা আমরা ইতিমধ্যেই দিয়ে ফেলেছি।”

Tanay-Shastri
বনগাঁ হাসপাতালে বেডে শুয়ে তনয় শাস্ত্রী। নিজস্ব চিত্র

ঘটনার সূত্রপাত গত রবিবার। বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠান ছিল। সেখানে অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। রাত সাড়ে ১০টা নাগাদ মিমির অনুষ্ঠানের সময় ছিল। ক্লাব সদস্যদের অভিযোগ, মিমি একঘণ্টা দেরিতে সেখানে পৌঁছন। মঞ্চে উঠতে উঠতে তাঁর পৌনে ১২টা বেজে যায়। রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল। সেই কারণে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

Advertisement
Mimi-programme
বনগাঁর অনুষ্ঠানে মিমির পারফরম্যান্স। ফাইল ছবি

বনগাঁ থানায় অভিযোগ দায়ের করে মিমি জানান, অনুষ্ঠানের মাঝেই ক্লাবের অন্যতম কর্মকর্তা তনয় শাস্ত্রী মঞ্চে উঠে পড়েন। মিমির গানের বাধা দিয়ে তাঁকে নামিয়ে দেওয়া হয়। তাতে অপমানিত বোধ করেছেন মিমি। যদিও ক্লাব কর্মকর্তা রাহুল বসু শোভন দাস এই বিষয়ে বলেন, “মিমি চক্রবর্তীকে কোনও অসম্মান করা হয়নি৷ তিনি একঘণ্টা দেরি করে রাত সাড়ে ১১টার পর মঞ্চে ওঠেন৷ প্রশাসনের দেওয়া সময় এবং মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে আমরা ঠিক ১২টায় অনুষ্ঠান বন্ধ করি। ওঁর অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠান বন্ধের ঘোষণা ওঁর অসম্মানিত মনে হতে পারে, কিন্তু আমরা ওঁকে সসম্মানেই বিদায় দিয়েছি।”

Bongaon-chaos
অভিযুক্তকে গ্রেপ্তার করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় পুলিশকে। নিজস্ব ছবি

মিমির সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে তিনদিন পর, বৃহস্পতিবার দুপুরে তনয় শাস্ত্রীর বাড়ি থেকেই তাঁকে আটক করে বনগাঁ থানায় নিয়ে যায় পুলিশ। পরে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গিয়ে যথেষ্ট বাধার মুখে পড়ে। তনয় শাস্ত্রীর বাড়ির সামনে মহিলারা জড়ো হয়ে পুলিশকে আটকানোর চেষ্টা করেন বলে অভিযোগ। রীতিমতো ঠেলাঠেলি করে বাড়িতে ঢুকে ওই জ্যোতিষীকে আটক করে বাইরে নিয়ে আসে পুলিশ। আর পুলিশের কাজে এভাবে বাধা দেওয়ার অভিযোগে তনয় শাস্ত্রী-সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বনগাঁ পুলিশ সূত্রে খবর।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.