সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী দেবলীনা দত্ত ও পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের সম্পর্কে ভাঙন নিয়ে বেশ কয়েক মাস ধরেই টলিপাড়া সরগরম। আট বছরের সম্পর্কে হঠাৎ কেন ভাঙন ধরল, তা নিয়ে খুব স্পষ্টভাবে মন্তব্য না করলেও, তথাগত ও দেবলিনা হাভেভাবে বুঝিয়ে দিয়েছেন, তাঁদের সম্পর্কে তিক্ততা এসেছে। এমনকী,শোনা যায় টলিউডের এক উঠতি নায়িকার সঙ্গে তথাগতর সম্পর্কের কারণেই নাকি এই বিচ্ছেদ। তবে প্রকাশ্যে এই নিয়ে মুখ খুলতে চাননি কেউই। তবে সম্প্রতি বর-কনে বেশে তথাগত ও দেবলিনা ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় নতুন গুঞ্জন টলিপাড়ায়। তাহলে কী অতীতের তিক্ততা ভুলে ফের সম্পর্ক মধুর হতে চলেছে এই জুটির!
গপ্পোটা হল, বুধবার শহরের এক পোশাক বিপণনী সংস্থার হয়ে প্রচার সারলেন দেবলীনা ও তথাগত। সেখানে বর-কনে বেশে দেখা গেল এই তারকা জুটিতে। দেবলীনা পরেছিলেন লাল বেনারসি দিয়ে তৈরি লহেঙ্গা। সিঁথিতে সিঁদুর ও গায়ে বাহারি গয়নায় সেজে উঠেছিলেন দেবলীনা। আর তথাগতর পরনে বাহারি পাঞ্জাবি।

[আরও পড়ুন: যৌন দৃশ্যে শিশুশিল্পীকে ব্যবহার! পরিচালক মহেশ মঞ্জরেকরের বিরুদ্ধে দায়ের পকসো মামলা!]
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা (Debolina Dutta)। অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন তথাগতও (Tathagata Mukherjee)। পরে পরিচালনায় আসেন। শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন দু’জন। ব্যাপারটা কী? এ খবর প্রকাশ্যে আসতেই ফোন করা হয়েছিল অভিনেত্রীকে দেবলীনাকে। তিনি বলেন, “এ বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চাই।” একই কথা জানিয়ে ছিলেন তথাগতও।

[আরও পড়ুন: গোয়ার সৈকতে হলুদ বিকিনিতে উষ্ণতা ছড়ালেন নুসরত, চোখ কপালে নেটিজেনদের]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’