Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬

জানেন, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’ ছবির গাড়িটির এখন কী অবস্থা?

ক্লিক করে দেখে নিন সেই ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১১:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১১:৪৯

options
link
জানেন, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’ ছবির গাড়িটির এখন কী অবস্থা? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্দান্ত সব গাড়ি হোক কিংবা বাইক, বলিউডে বরাবরই এই সমস্ত কিছু নিয়ে সিনেমা হয়েছে। এবং সেগুলি জনপ্রিয় হয়েছে অতি অল্প সময়ে। যেমন- জন আব্রাহাম অভিনীত ‘ধুম’-এর মুক্তির পর মোটরবাইক নিয়ে উৎসাহ যেমন অনেকটাই বেড়ে গিয়েছিল, তেমনি রোহিত শেট্টির ‘গোলমাল’ সিনেমার পর গাড়ি নিয়ে উন্মাদনা দেখা গিয়েছিল। তবে এই প্রথম নয়, ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’ সিনেমার পরও এরকমই একটি গাড়ি নিয়ে উন্মাদনা লক্ষ্য করা গিয়েছিল। নিশ্চয়ই মনে আছে ভুতূড়ে সেই পার্পল রংয়ের গাড়িটির কথা। দেখতে অসাধারণ ওই গাড়িটির এখনকার অবস্থা কিন্তু মোটেও ভাল নয়। একেবারেই ভগ্নপ্রায় অবস্থায় গাড়িটি এখন একটি গ্যারাজে পড়ে রয়েছে।

[বিয়ের পিঁড়িতে বসছেন পাওলি-অর্জুন, চার হাত এক হচ্ছে সুনীল-মেমের]

_1512110253

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সিনেমায় দেখা গিয়েছিল, বহু কষ্টে বাবার পুরনো গাড়িকে মেরামত করে একেবারে নতুন রূপ দিয়েছিলেন নায়ক বৎসল শেঠ। পরে ওই গাড়ির সাহায্যেই নিজের খুনিদের থেকে বদলা নিয়েছিলেন অজয় দেবগন। এরপর অনেকেরই পছন্দ হয়েছিল গাড়িটি। কিন্তু জানেন কী বর্তমানে একেবারে ভগ্নদশায় রয়েছে সেটি। সম্প্রতি বিক্রম আদিত্য শুক্লা নামে এক ব্যক্তি গাড়িটিকে একটি গ্যারাজে দেখতে পান। সেটি একেবারেই খারাপ অবস্থায় সেখানে পড়ে ছিল। সামনে-পিছনে বেশ কিছু জায়গায় উঠে গিয়েছে রংও। এরপরই তিনি গাড়িটির বেশ কয়েকটি ছবি তোলেন। পরে নেটদুনিয়ায় সেই ছবি ভাইরালও হয়ে যায়।

[‘পদ্মাবতী’ ইস্যুতে দীপিকার পাশে দাঁড়াতে নারাজ কঙ্গনা!]

_1512110323

কিন্তু কেন এমন হল? জানা গিয়েছে, সিনেমা মুক্তির পরই ওই ধরনের গাড়ি জনসাধারণের জন্য বাজারে নিয়ে আসার কথা ছিল। কিন্তু প্রথমদিকে সিনেমাটি তেমন জনপ্রিয়তা লাভ করতে পারেনি। আর সেকারণেই গাড়িটিরও উৎপাদন শুরু হয়নি। পরবর্তী সময়ে সিনেমাটি জনপ্রিয় হলেও গাড়িটির ভবিষ্যত একই থেকে গিয়েছে। সেই গ্যারাজেই পড়ে থাকতে হয়েছে তাকে। বলতে গেলে একইভাবে সিনেমার মূল অভিনেত্রী আয়ষা টাকিয়া এবং বৎসল শেঠের বলিউড কেরিয়ারও তেমন উচ্চতা পায়নি।

[স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডের মঞ্চ মাতালেন বলিউডের ব্যতিক্রমীরাই]

_1512110293

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.