Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
ভুজ: দ‌্য প্রাইড অফ ইন্ডিয়া

মুক্তিযুদ্ধের বীর বায়ুসেনা অফিসারের ভূমিকায় অজয় দেবগন, দেখুন অভিনেতার ফার্স্ট লুক

গুরুত্বপূর্ণ চরিত্রে বলিউডের প্রথমসারির এই দুই অভিনেত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০২০, ১১:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০২০, ১১:৪০

options
link
মুক্তিযুদ্ধের বীর বায়ুসেনা অফিসারের ভূমিকায় অজয় দেবগন, দেখুন অভিনেতার ফার্স্ট লুক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তানহাজি: দ্য আনসং ওয়ার’ মুক্তি পেতে আর দিন কয়েকের অপেক্ষা। ঐতিহাসিক প্রেক্ষাপট নির্ভর সেই ছবির প্রচারের মাঝেই প্রকাশ্যে এল অজয় দেবগনের পরবর্তী ছবির ফার্স্ট লুক। বায়ুসেনা অফিসার ‘স্কোয়াড্রন লিডার’ বিজয় কারনিকের ভূমিকায় এবার ককপিটে অবতরণ করতে চলেছেন ‘তানহাজি’ অজয় দেবগণ। সেই চরিত্রের প্রথম লুক দর্শকদের সামনে নিয়ে এলেন।

ছবির নাম ‘ভুজ: দ‌্য প্রাইড অফ ইন্ডিয়া’। পিরিয়ডিক ড্রামা। চিত্রনাট্য সাজানো হয়েছে ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের পটভূমিকায়। একেবারে সত‌্য ঘটনা অবলম্বনে অজয় দেবগন অভিনীত এই ছবিটি তৈরি হচ্ছে। গুজরাতের কচ্ছ উপত্যকার মাধোপুর গ্রামের ৩০০ মহিলা ‘৭১-এর যুদ্ধে এক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিল। যে যুদ্ধে পাকিস্তানকে ধরাশায়ী করে জয় হয়েছিল ভারতের। গ্রামের মহিলারা সেসময় ভুজের একমাত্র রানওয়ে মেরামতির কাজে কোমর বেঁধে নেমেছিল। কারণ, সেই যুদ্ধের জন্য ভুজের রানওয়ে ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। তা উপলব্ধি করতে পেরেই গাঁয়ের মহিলারা রানওয়ে মেরামতিতে লেগে পড়েছিল। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: প্রকাশ্যে ‘তুফান’-এর নয়া পোস্টার, ফারহানের সিনেমা বয়কটের দাবি CAA সমর্থকদের ]

সেই ছবিতেই বায়ুসেনা অফিসার হয়েছেন অজয়। বছরের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় সেই লুক ফাঁস করে চমক দিলেন অভিনেতা। আপাতত গুজরাতের ভুজে চলছে ছবির শ্যুটিং। পরিচালকের আসনে অভিষেক দুধিয়া। বায়ুসেনা অফিসারের উর্দিতে সানগ্লাস পরা অজয় দেবগণের লুক কিন্তু নেটিজেনদের মন কেড়েছে। অতঃপর ভাইরাল হতেও সময়ে নেয়নি। অজয় ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরিণীতি চোপড়া এবং সোনাক্ষী সিনহা। অভিনয় করছেন সঞ্জয় দত্ত, পাঞ্জাবী গায়ক-অভিনেতা অ্যামি ভির্ক, দক্ষিণী অভিনেতা রানা ডগ্গুবাতি, প্রণীতা সুভাষ। এই ছবি দিয়েই বলি ডেবিউ করছেন প্রণীতা। চলতি বছরের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৪ আগস্ট মুক্তি পাবে ‘ভুজ: দ‌্য প্রাইড অফ ইন্ডিয়া’। 

পরিচালক অভিষেক অভিনেতা অজয়ের সঙ্গে কাজ করে যারপরনাই খুশি। আপ্লুতও বটে! অভিষেকের কথায়, “আমাদের সৌভাগ্য যে অজয় স্যরকে আমরা বিজয় কার্নিকের চরিত্রে তুলে ধরতে পেরেছি। ‘ভুজ: দ‌্য প্রাইড অফ ইন্ডিয়া’ মুক্তি পাবে ১৪ আগস্ট। স্বাধীনতা দিবসের এক দিন আগে।” প্রসঙ্গত, এই অবশ্য প্রথম নয় এর আগেও একাধিকধিকবার দেশভক্তি সিনেমায় অভিনয় করেত দেখা গিয়েছে অজয় গেবগনকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘লুডো’র ফার্স্ট লুকে নারীবেশে ধরা দিলেন অভিনেতা, চিনতে পারছেন ইনি কে? ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.