Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
The Kerala Story

তথ্য ভুল, ভাবমূর্তি নষ্টের চেষ্টা!, বাঙালি পরিচালকের ‘দ্য কেরল স্টোরি’ ছবি নিয়ে তুমুল বিতর্ক কেরলে

ছবিটি নিষিদ্ধ করার কথাও বলা হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১০, ২০২২, ১৯:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১০, ২০২২, ১৯:৫১

options
link
তথ্য ভুল, ভাবমূর্তি নষ্টের চেষ্টা!, বাঙালি পরিচালকের ‘দ্য কেরল স্টোরি’ ছবি নিয়ে তুমুল বিতর্ক কেরলে zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরল স্টোরি’ ছবি ঘিরে তুমুল বির্তক কেরলে। কেরলের ডিজিপি অনিলকান্ত তিরুঅনন্তপুরমের পুলিশ কমিশনার স্পারজন কুমারকে ছবিটির টিমের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করতে নির্দেশ দেন। বামশাসিত এই রাজ্য জুড়ে এই ছবি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।

বিতর্ক উঠেছে ছবিটির গল্পকে কেন্দ্র করেই। অভিযোগ, ‘দ্য কেরল স্টোরি’ (The Kerala Story) ছবির টিজারে দেখানো হয়, কেরল থেকে ৩২ হাজার মহিলাকে ধর্মান্তরিত করে নিয়ে তাদের সিরিয়া ও আফগানিস্তানে আইএসআইয়ের প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু তাই নয়, ছবিতে কেরলকে সন্ত্রাসবাদীদের ‘সেফ হেভেন’ হিসেবে দেখান হয়েছে। এমনকী, টিজারের এক সংলাপেও আপত্তি উঠেছে। কেরালায় সাধারণ মেয়েদের ধর্মান্তরিত করে ভয়ঙ্কর সন্ত্রাসীতে পরিণত করার মরণখেলা চলছে, এবং টিজারে এমনটাই বলেছে এক নারী চরিত্র। যা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়।

Advertisement

[আরও পড়ুন: অর্জুনকে বিয়ে করতে অবশেষে রাজি মালাইকা! প্রকাশ্যে মনের কথা লিখলেন বলিউড সুন্দরী]

এখানেই শেষ নয়, কয়েকদিন আগে ছবিটি নিষিদ্ধ করার অনুরোধ করে তামিলনাড়ুর সাংবাদিক বি আর অরবিন্দদক্ষণ সিবিএফসির প্রধান প্রসূন যোশীকে চিঠিও লেখেন। সাংবাদিকের দাবি, যে তথ্য ফিল্মে তুলে ধরা হয়েছে, তার সপক্ষে সঠিক প্রমাণ না থাকলে ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এই অভিযোগের একটি কপি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও পাঠানো হয়। এই আবেদনপত্রের উপর ভিত্তি করেই এফআইআর দায়ের করা হয়েছে ছবির টিমের বিরুদ্ধে।

কংগ্রেস নেতা ভিডি সাথিসান এই চলচ্চিত্রকে ‘ভুল তথ্যের নজির’ অ্যাখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, এই ছবি ‘কেরালার ভাবমূর্তি ক্ষুণ্ন’ করতে ও ‘মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানোর কারণেই বানানো হয়েছে। তবে এই বিতর্ক নিয়ে এখনও মুখ খোলেননি ‘দ্য কেরল স্টোরি’র পরিচালর সুদীপ্ত সেন।

[আরও পড়ুন: ‘অপরাজিত’র পর ‘ফেলুদার মগজাস্ত্র’, আবিরকে সঙ্গে নিয়ে নতুন ছবিতে চমক দেবেন অনীক দত্ত]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.