সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না পরিচালক সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’র। তামিলনাড়ু, কেরলের পর বাংলায় নিষিদ্ধ হয়েছে এই ছবি। আর এবার নতুন বিপাকে পড়লেন ‘দ্য় কেরালা স্টোরি’ ছবির সঙ্গে যুক্ত এক ব্যক্তি।
সংবাদ সংস্থা এএনআই সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই ছবির সঙ্গে জড়িত এক ব্যক্তির কাছে হুমকি ফোন আসে। ফোনে তাঁকে জানানো হয়, এই ছবি দেখিয়ে তাঁরা মোটেই ভাল করেননি। বাড়ি থেকে একা বেরতে বারণও করা হয় সেই ব্য়ক্তিকে। পুলিশের দ্বারস্থ হয়েছেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক। এই ঘটনার পর পুলিশের তরফে সেই সদস্যকে নিরাপত্তা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ হওয়ার পর এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে পরিচালক সুদীপ্ত সেনের সঙ্গে যোগাযোগ করে হলে তিনি জানান, ”নিষিদ্ধ শব্দটাই ভুল। এই ছবি সেন্সর বোর্ডে পাশ হয়েছে, আর সেন্সর বোর্ডের সাংবিধানিক স্বীকৃতি রয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই ছবি দেখানো বন্ধ করা যাবে না। নিষিদ্ধ করার বিষয়টা ওর ব্যক্তিগত পছন্দের হতে পারে। আমরা এর বিরুদ্ধে অবশ্যই আইনি পদক্ষেপ নেব।”
[আরও পড়ুন: ‘এত কল্পনাও করিনি’, ‘দ্য কেরালা স্টোরি’র সাফল্যে আবেগে ভাসছেন অভিনেত্রী আদা]
সুদীপ্ত সেন আরও বলেন, ”এই ধরনের পদক্ষেপ একেবারেই অবৈধ। যে ছবিকে সেন্সর বোর্ড পাশ করেছে এবং তার পরে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই ছবি দেশের নাগরিকদের দেখার অধিকার রয়েছে। সেই ছবির স্ক্রিনিং বন্ধ করার কোনও আইন আছে কিনা জানা নেই। তবে ভারতীয় বিচার ব্যবস্থার উপর আমার আস্থা রয়েছে। আমরা আইনের পথেই যা করার করব।”
[আরও পড়ুন: কুন্তলের চিঠিতে অভিষেকের নাম, তদন্তে TMC সাংসদকে সহযোগিতার পরামর্শ হাই কোর্টের]
সর্বশেষ খবর
-
বলিউডে রণবীরের ‘প্রলয়’, ‘ডন’ বিতর্কে মৌনব্রত কাটিয়ে কবে শুটিং ফ্লোরে ফিরবেন?
-
‘ট্রাস্টে মুসলিম থাকলে ওরা গুলি করে মারত’, রাম মন্দিরের টাকা চুরি ইস্যুতে সরব ওয়েইসি
-
বর্ণবিদ্বেষের বেদনা থেকে ভালোবাসার চাষ, ফুটবলের লতায়পাতায় বিশ্বগ্রাম
-
ভিক্টোরিয়া হাউসের সামনে সভা নয়, তৃণমূলের দুই শিবিরকেই ২১ জুলাইয়ে ‘না’ পুলিশের
-
৩৬ বছর আগে কাশ্মীরি পণ্ডিত নার্সকে ধর্ষণের পরে খুন! অবশেষে চার্জশিট পেশ ইয়াসিন মালিকের বিরুদ্ধে