সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন পর পরিচালনায় ফিরছেন মোহিত সুরি। ‘হাফ গার্লফ্রেন্ড’-এর পর তাঁকে আর পরিচালকের আসনে দেখা যায়নি। তিন বছর পর প্রেম ও প্রতিহিংসার গল্প নিয়ে প্রত্যাবর্তন হচ্ছে তাঁর। ছবির নাম ‘মালাঙ্গ’। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
ছবিটি যে প্রেম, প্রতিহিংসা আর ঘৃণার গল্প, তা ট্রেলার দেখেই বোঝা যায়। ট্রেলারের শুরুতেই আদিত্য রয় কাপুরের গলায় শোনা যায় ‘খুন করা আমার নেশা’। এরপর আসল গল্পে ঢোকেন পরিচালক। দৃশ্য চলে যায় গোয়ায়। ছবিতে আদিত্য রয় কাপুরের প্রেমিকার ভূমিকায় অভিনয় করছেন দিশা পাটানি। তাঁর চরিত্রটি ছটফটে আধুনিক এক মেয়ের। যে জীবনে স্বাধীনতা চায়। এমন স্বাধীনতা যেখানে কেউ তাকে কোনও ব্যাপারে বারণ করবে না। বলা ভাল, তার জীবনে নাক গলাবে না কেউ। তার বয়ফ্রেন্ডও (আদিত্য) খুব একটা ভিন্ন মত পোষণ করে না। এই প্রেমকাহিনির পাশাপাশি চলে খুনের খেলা।

[ আরও পড়ুন: নুসরতের মুকুটে নতুন পালক, কলাকার অ্যাওয়ার্ডে সম্মানিত ধৃতিমান-সৃজিতও ]
এরই মাঝে প্রবেশ কুণাল খেমুর। তিনিও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। খুন করা তাঁর অভ্যাস। যে চারজনকে নিয়ে ‘মালাঙ্গ’-এর গল্প, তার মধ্যে কুণালের চরিত্রটি অন্যতম। এরপর আসছেন অনিল কাপুর। এই ছবিতে তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। তাঁর চরিত্রটি একটি পুলিশ অফিসারের। তবে ট্রেলারে দিশার চরিত্রটি নিয়ে মোড়ক খোলেননি পরিচালক। সম্পূর্ণ রহস্যাবৃত রয়েছে এটি। ট্রেলারের শেষে আবার দেখা যায়, দিশা নিজেও খুন করতে তৎপর হয়ে ওঠেন।
ট্রেলার জুড়ে অ্যাকশনের ছড়াছড়ি। কখনও মারামারি, কখনও বুলেট যুদ্ধ। প্রতিটি সংলাপে হিংসার ছাপ স্পষ্ট। ‘কলিযুগ’ ছবির পর এটি কুণাল খেমুর দ্বিতীয় ছবি। অন্যদিকে ‘আশিকি ২’-এর পর এই ছবিতে ফের জুটি বাঁধলেন আদিত্য রয় কাপুর ও মোহিত সুরি। আর মোহিতের সঙ্গে তো দিশা পাটানির এটাই প্রথম ছবি। ৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘মালাঙ্গ’।
[ আরও পড়ুন: বলিউডে CAA সমর্থন জোগাড়ে ব্যর্থ বিজেপি! বৈঠকে অনুপস্থিত বড় তারকারা ]
সর্বশেষ খবর
-
সোনাঝুরির হাট অবৈধ নয়! জীবিকা বাঁচাতে এবার পরিবেশ আদালতের দ্বারস্থ কয়েক হাজার হস্তশিল্পী
-
‘প্রেসিডেন্টের আমন্ত্রণ ফেরানো যায় না’, বিশ্বকাপের মাঝেই ট্রাম্পের সঙ্গে অন্য খেলায় হ্যারি কেন!
-
দেশে ফিরলেই ফাঁসি কার্যকর! হাসিনার প্রত্যাবর্তন-বার্তায় হুঙ্কার বিএনপির
-
গুরুদ্বারে অন্ন পায় নিরন্নরা, বিদেশি অনুদান বিতর্কে স্বর্ণমন্দিরকে বিরাট ‘ছাড়’ ঘোষণা মোদির
-
বাণিজ্য, ক্রিকেট থেকে সন্ত্রাসবাদ, নিউজিল্যান্ডে ‘নতুন ভারত’ অঙ্কন প্রধানমন্ত্রীর, দিলেন ‘মোদি গ্যারান্টি’ও