Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Karan Johar

কত বছর বয়সে হারান ‘ভার্জিনিটি’? টুইঙ্কলের শোতে সিক্রেট ফাঁস করলেন করণ

নিজের জীবনের অজানা বহু বিষয় নিয়ে মুখ খুললেন করণ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৩, ২০২৫, ১৩:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৩, ২০২৫, ১৩:০২

options
link
কত বছর বয়সে হারান ‘ভার্জিনিটি’? টুইঙ্কলের শোতে সিক্রেট ফাঁস করলেন করণ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন ধরেই বেশ চর্চায় রয়েছেন করণ জোহর। তাঁর চেহারার আমূল পরিবর্তন নিয়ে নানা গুঞ্জন চলছেই। তিনি আর কেউ নন, করণ জোহর। রীতিমতো ওজন কমিয়ে করণ ফিরেছিলেন এক্কেবারে নতুন অবতারে। তাঁকে এভাবে দেখে চমকে উঠেছিলেন সকলেই। চিন্তিত হয়েছিলেন যে, করণ কি অসুস্থ? সেই জল্পনায় জল ঢেলে করণ জানিয়েছিলেন যে তিনি অসুস্থ নয়, তিনি বহু চেষ্টায় এই ‘ট্রান্সফর্মেশন’র মধ্যে দিয়ে গিয়েছেন। এবার টুইঙ্কল খান্নার পডকাস্ট শোতে এসে নিজের জীবনের অজানা বহু বিষয় নিয়ে মুখ খুললেন করণ।

টুইঙ্কলের শোতে এসে নিজের চেহারার পরিবর্তনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খুললেন করণ। উল্লেখ্য, এই শোতে করণের দোসর হয়েছিলেন জাহ্নবী কাপুরও। তিনিও এদিন এই শোতে অতিথি হিসেবে এসেছিলেন। টুইঙ্কলের ওই শোতে করণকে মজার একটি খেলার অংশ করা হয়। সেখানে তাঁকে এমন দু’টি বিষয় বলতে বলা হয় যার মধ্যে একটা সত্যি এবং একটা মিথ্যা। আর সেই খেলার নিয়ম রক্ষার্থে করণ বলে ওঠেন তিনি মাত্র ২৬ বছর বয়সে ‘ভার্জিনিটি’ হারিয়েছিলেন। আর তারপরেই বলেন যে, তাঁর জাহ্নবীর পরিবারের কারও সঙ্গে সম্পর্ক ছিল। যা শুনে রীতিমতো চমকে ওঠেন জাহ্নবী। এরপর রীতিমতো হাসতে হাসতে করণ বলেন ২৬ বছর বয়সে তিনি ‘ভার্জিনিটি’ হারিয়েছেন ঠিকই কিন্তু জাহ্নবীর পরিবারের কারও সঙ্গে সম্পর্ক ছিল তা মিথ্যা। খেলার নিয়মের স্বার্থেই এমনটা বলেছেন তিনি। যা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেন জাহ্নবী।

Advertisement

উল্লেখ্য জাহ্নবীর সঙ্গে করণের সম্পর্কের সমীকরণ খুবই মধুর। ফিল্মিদুনিয়ায় করণের ছবির হাত ধরেই অভিষেক ঘটেছিল জাহ্নবীর। সাম্প্রতিককালে করণের ‘হোমবাউন্ড’ ছবিতেও অভিনয় করেছেন জাহ্নবী। বি টাউনের যে কোনও গসিপের রসদ সবার প্রথম থাকে করণের কাছে। এদিন মজার এই শো জুড়ে জাহ্নবী ও করণের আড্ডা বেশ জমিয়ে দিয়েছিল আসর।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.