সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাইগার জিন্দা হ্যায়! না, সলমন খান নয়, একথা এখন বুক চিতিয়ে বলতেই পারেন বলিউডের হ্যান্ডসাম এবং ফিট নায়ক টাইগার শ্রফ। কেননা, সম্প্রতি টাইগার যা করলেন, তা দেখে মাথায় হাত নেটিজেনদের।
গপ্পোটা একটু বিশদে বলা যাক বরং। সম্প্রতি টাইগার তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে তুষারপাতের মধ্যে খালি গা, শুধুমাত্র সাদা তোয়ালে পরে বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা। এই ভিডিও শেয়ার করে টাইগার লিখলেন, মাইনাস ৭ ডিগ্রিও আমাকে শায়েস্তা করতে পারেনি!
এমনিতেই টাইগারের জীবনের মন্ত্র ফিট থাকা। তাই তো টাইগারের সুঠাম দেহ দেখে কাত তাঁর মহিলা ফ্যানরা। অভিনেতার ইনস্টাগ্রামের ভিডিও মন্তব্য বক্স উপচে পড়েছে টাইগারের প্রশংসায়। টাইগার কিন্তু এই ভিডিও আপলোড করে বুঝিয়ে দিলেন তিনি কতটা হট!
[আরও পড়ুন: ‘আইনের পথেই হাঁটব!’ মানহানি মামলা নিয়ে নোরাকে পালটা জ্যাকলিনের আইনজীবীর]
প্রসঙ্গত, বলিউডের হাওয়ায় শোনা যাচ্ছে, সম্পর্ক নাকি ভাঙতে বসেছে টাইগার শ্রফ ও দিশা পাটানির! খবর অনুযায়ী, ৬ বছর ধরে প্রেমের সম্পর্কে থাকার পর দুজনে নাকি ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছেন! তবে এ ব্যাপারে নায়ক-নায়িকার ঘনিষ্ঠদের মধ্যে আলাপ আলোচনা হলেও, দিশা ও টাইগার কিন্তু মুখ খোলেননি।
View this post on Instagram
টাইগার শ্রফ (Tiger Shroff) ও দিশা পটানির (Disha Patani) সম্পর্ক বরাবরই সংবাদের শিরোনামে উঠে আসে। এক সঙ্গে সিনেমা খুব একটা না করলেও, চর্চায় থাকে তাঁদের সম্পর্ক। একসঙ্গে বহুবার মালদ্বীপে ঘুরতে গিয়েছেন। নানা সময়ই সোশ্যাল মিডিয়ায় অন্তরঙ্গ ছবি পোস্ট করেছেন এই জুটি। তবে হঠাৎ করে কেন ব্রেক আপের সিদ্ধান্ত! তা এখন জানা যায়নি।
[আরও পড়ুন: দেশ কাঁপিয়ে হলিউডের মন জয়, ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কারে মনোনীত দক্ষিণী ছবি ‘RRR’]
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?