সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখের ‘পাঠান’ ছবিতে এন্ট্রি নিয়েছিলেন ‘টাইগার’ সলমন। উড়িবাবা, সে অ্যাকশন দৃশ্য দেখে দর্শকরা হইচই শুরু করে দিয়েছিল। ‘পাঠান’ ছবির শেষে সলমন (Salman Khan) ও শাহরুখ (Shahrukh Khan) স্পষ্টই বলে দিয়েছিলেন বলিউডের বক্স অফিস থাকবে তাঁদেরই হাতে। নতুন প্রজন্মের নায়কদের তাঁরা পাত্তাই দেবেন না। এই সংলাপটাকেই যশরাজ নিয়ে ফেলল সিরিয়াসলি।
ব্যস, যেমন ভাবনা, তেমন কাজ। সিদ্ধার্থ আনন্দ আদা-জল খেয়ে লেগে পড়লেন নতুন ছবির স্ক্রিপ্ট লিখতে। যেখানে একসঙ্গে দেখা যাবে টাইগার ও পাঠানকে। আর ছবির নাম হতে পারে ‘টাইগার ভার্সেস পাঠান’! হ্য়াঁ, বলিউড সূত্র বলছে এমনটাই ।
[আরও পড়ুন: ‘মেয়ের সঙ্গে এসব দেখতে পারবেন তো?’, ওটিটি-তে নগ্নতা-যৌনতা নিয়ে সরব সলমন]
বক্স অফিসে দারুণ সফল শাহরুখের ‘পাঠান’। এখন পর্যন্ত এই ছবিই ব্যবসায়ীক দিক থেকে সবচেয়ে সফল ছবি। অন্যদিকে, ‘টাইগার থ্রি’ ছবি নিয়েও উত্তেজনার পারদ তুঙ্গে। শাহরুখ ও সলমনকে একসঙ্গে সিনেপর্দায় দেখার জন্য উৎসাহও প্রচুর সিনেপ্রেমীদের মধ্য়েই। এই উত্তেজনাকে উসকে দিতেই এবার যশরাজ স্পাই ইউনিভার্স ছবির তালিকায় নিয়ে এল টাইগার ভার্সেস পাঠান। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই ছবির কাজ শুরু হবে।
[আরও পড়ুন: বিদেশের মাটিতে এক হবে চারহাত? বিয়ের গুঞ্জনের মাঝে পরিণীতির লন্ডন সফরে তুঙ্গে জল্পনা]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক