Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Jeet

‘রাবণে’র পর ‘চেঙ্গিজ’! নতুন ছবিতে বড়সড় চমক দিতে আসছেন জিৎ

এই ছবিতে জিতের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২২, ২০:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২২, ২০:৩৮

options
link
‘রাবণে’র পর ‘চেঙ্গিজ’! নতুন ছবিতে বড়সড় চমক দিতে আসছেন জিৎ zoom
Advertisement

শম্পালী মৌলিক: চমক দিতে খুবই ভালবাসেন টলিউডের হ্যান্ডসাম নায়ক জিৎ (Jeet)। তাই তো বড়পর্দায় যখনই আসেন হইচই পড়ে যায় টলিপাড়ায়। এই যেমন সদ্য শেষ করেছেন ‘রাবণ’  ছবির শুটিং। আর শেষ হতেই নতুন আরেক ছবির ঘোষণা করে ফেললেন জিৎ। ছবির নাম ‘চেঙ্গিজ’! বুধবার এই ছবিরই মহরৎ সেরে ফেললেন জিৎ ও তাঁর ছবির গোটা টিম।

জিতের ‘চেঙ্গিজ’ ছবিতে বিপরীতে থাকছেন ‘প্রেমটেম’ খ্যাত অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। থাকছেন অভিনেতা শতাফ ফিগারও। ছবিটি পরিচালনা করছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। আর প্রযোজনার দায়িত্বে রয়েছেন খোদ নায়কই।

Advertisement

জানা গিয়েছে, জিতের এই নতুন ছবির প্রেক্ষাপট নয়ের দশকের কলকাতা। সেই সময়ের শহরের কিছু ঘটনাই ফুটে উঠবে ছবির গল্পে। কলকাতার নানা জায়গাতে শুরু হবে ছবির শুটিং।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeet (@jeet30)

[আরও  পড়ুন: ‘কারও আর্থিক সাহায্য পাইনি, চাইও না!’ ভুয়ো খবর নিয়ে মুখ খুললেন অভিষেকের স্ত্রী ]

এপ্রিল মাসে মুক্তি পেতে পারে জিতের ছবি ‘রাবণ’। এই ছবিতে জিতের সঙ্গে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তী ও নবাগতা লহমা ভট্টাচার্যকে। ইতিমধ্যেই জিতের এই ছবির টিজার নজর কেড়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeet (@jeet30)

তবে শুধু বড়পর্দায় নয়। ছোটপর্দায় নতুন রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’তে জিতের সঞ্চালনা দেখে পঞ্চমুখ তাঁর অনুরাগীরা। তারই মাঝে নতুন এই ছবি ঘোষণা করে রীতিমতো সারপ্রাইজ দিলেন টলিউডের এই সুপারস্টার।

[আরও  পড়ুন: অপরাজিতার ভোলবদল, মুখ ভরল গোঁফ, দাড়িতে! ব্যাপারটা কী? ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.