Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
মিমি-নুসরত

TikTok-এর দুঃখ ভুলে Instagram Reels-এ মজলেন মিমি-নুসরত! দেখুন ভিডিও

অভিনেত্রী শুভশ্রীও তাঁর আদুরে পোষ্যকে নিয়ে ইনস্টাগ্রামের নতুন ফিচারে ডুব দিলেন!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২০, ২২:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২০, ২২:১৬

options
link
TikTok-এর দুঃখ ভুলে Instagram Reels-এ মজলেন মিমি-নুসরত! দেখুন ভিডিও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: TikTok নেই, তাতে ক্ষতি কী! এবার ইনস্টাগ্রামের নতুন ফিচার Reels-এ মজলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং নুসরত জাহান (Nusrat Jahan)। বুধবার সন্ধেবেলাই ইনস্টাগ্রামের এই নতুন ফিচার লঞ্চ হয়েছে। আর তার ঘণ্টাখানেকের মধ্যেই Instagram Reels-এ নতুন ভিডিও করে অনুরাগীদের উপহার দিলেন দুই সাংসদ-অভিনেত্রী। তবে এই তালিকায় কিন্তু নাম লিখিয়েছেন টলিউডের আরেক অভিনেত্রীও। তিনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

সীমান্তে ইন্দো-চিন সংঘর্ষে বিদায় নিতে হয়েছে বেচারা TikTok-কে। ভারতে এই জনপ্রিয় অ্যাপ নিষিদ্ধ হওয়ার পর থেকে অনেকেরই যে ঘুম উড়েছে, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। অতঃপর টিকটক প্রেমিকদের বেজায় দুঃখ! যেখানে টিকটক ভিডিও করে রাতারাতি জনপ্রিয়তা বাড়ছিল। স্টারসুলভ আচরণে নেটিজেনদের মন মাতিয়ে মোটা অঙ্কের টাকাও উপার্জন হচ্ছিল, সেখানে এমন আর কোন অ্যাপ রয়েছে, যার মজা টিকটকের মতো? TikTok প্রেমীদের সেই জ্বালা জুড়োতেই ভারতের বাজারে এল Instagram Reels। আর দুই সাংসদ-অভিনেত্রী যে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়, তা অনেকেরই জানা। তাই ইনস্টাগ্রামের এই নতুন ফিচারের সুযোগের সদ্ব্যবহার করতেও দেরি করলেন না তাঁরা! আর তাতেই নেটিজেনদের একাংশের মত, “তবে টিকটকের দুঃখ ভুলে এবার Instagram Reels- এ মজলেন দুই অভিনেত্রী!”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সিনেমা হলে রিলিজ হোক ‘দিল বেচারা’, দাবি তুলে মানবাধিকার কমিশনের দ্বারস্থ সুশান্তের ভক্ত]

একদিকে মিমি যখন পোষ্যকে নিয়ে প্রথম Instagram Reels ভিডিওর আনন্দ উপভোগ করলেন, তখন নুসরত ধরা দিলেন জননেত্রীর ভূমিকায়। দুস্থদের সাহায্যের এক ভিডিও প্রকাশ করলেন ইনস্টাগ্রামের এই নতুন ফিচারে। প্রসঙ্গত, TikTok অ্যাপ নিষিদ্ধ হওয়ায় এর আগে সওয়াল করেছিলেন নুসরত। যার জেরে ট্রোলডও কম হননি! অন্যদিকে, শুভশ্রীও তাঁর আদুরে পোষ্যকে নিয়ে Instagram Reels-এর প্রথম ভিডিও করে ফেললেন।

দেখুন Instagram Reels ভিডিওয় অভিনেত্রীদের মজার কর্মকাণ্ড।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#feelkorboreelkorbo

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

My first #Reel with my lifelines @chickoomax_nd_mommy 😍 #FeelitReelIt

A post shared by Mimi (@mimichakraborty) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

1st Reel Video – Miss meeting my people and fans #throwback🔙

A post shared by Nusrat (@nusratchirps) on

[আরও পড়ুন: হুবহু সুশান্তের মতো দেখতে! হাঁটছেন-নাচছেন, জানেন ইনি কে?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.