শম্পালী মৌলিক: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। নিজের ফিল্মি কেরিয়ারে দর্শককে উপহার দিয়েছেন অসংখ্য ছবি। তাঁর মৃত্যুশোক আজও ভুলতে পারেননি আপামর বাংলা ছবির দর্শক। তিনি আর কেউ নন অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী। প্রয়াণের চার দশক পর আজও দর্শকমনে তাঁর উজ্জ্বল উপস্থিতি। তাঁর চলে যাওয়া ঘিরে আজও অনুরাগী মহলে উঠে আসে নানা প্রশ্ন। কৌতূহলের সীমা নেই আজও দর্শকের। ঠিক কী কারণ ছিল অভিনেত্রী মহুয়া চৌধুরীর অকাল মৃত্যুর নেপথ্যে? সেই অধরা সত্যকে কেন্দ্র করেই আসছে পর্দায় তাঁর জীবনীচিত্র।
অভিনেত্রীর ৬৭ তম জন্মদিনে দর্শকের জন্য এবার এক বড় ঘোষণা করলেন পরিচালক সোহিনী ভৌমিক। পর্দায় মহুয়া রায়চৌধুরীর জীবনী তুলে ধরবেন পরিচালক। নামভূমিকায় অভিনয় করবেন টেলিপর্দার নায়িকা ‘জগদ্ধাত্রী’ তথা অঙ্কিতা মল্লিক। এই নতুন ভূমিকায় অভিনয় নিয়ে ঠিক কী অনুভূতি জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল অঙ্কিতার সঙ্গে। নতুন কাজ প্রসঙ্গে অঙ্কিতা বলেন, ” অফারটা আমাকে রানা দা দেন। আমাকে এই চরিত্রের জন্য তিনি ভেবেছেন তার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই। এত বড় একটা চরিত্রে অভিনয় করার সুযোগ সত্যিই সকলে পায় না। আর সেই সুযোগ যদি কারও প্রথম ছবিতেই হয় তাহলে তা অনবদ্য বিষয়। এমন একজনের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি যিনি এতগুলো বছর মানুষের মনে তিনি একইভাবে রয়ে গিয়েছেন। দর্শক আজও তাঁকে মনে করেন। তাঁর অভিনয় জীবনে তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন সেইসব আমি পর্দায় ফুটিয়ে তুলতে পারব ভেবে আনন্দিত। তবে শুটিং কবে থেকে শুরু হবে সে বিষয়ে এখন সঠিক কিছু জানা যায়নি। ধারাবাহিকের পাশাপাশি ছবির শুটিং সামলাবো কীভাবে সেটা এখুনি ভাবছি না। ছবিটা করছি এটুকু জানি।”
পর্দায় মহুয়া রায়চৌধুরীর চরিত্রে অভিনয় করার সুযোগ অঙ্কিতার কাছে যে এক অনবদ্য সুযোগ তা বলাই বাহুল্য। প্রথম ছবিতেই এমন এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আপ্লুত ‘জগদ্ধাত্রী’। উল্লেখ্য, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে জ্যাস সান্যাল চরিত্রে দর্শকের মন এর আগেই জয় করেছে অঙ্কিতা। দর্শকের ড্রয়িং রুমে তাঁর নিত্য আসা যাওয়া। আর এবার টেলিভিশনের পর্দার বাইরে অঙ্কিতাকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাবেন তাঁর অনুরাগীরা। দর্শককে নতুন চরিত্রের হাত ধরে চমক দেবেন অভিনেত্রী। নিচ্ছেন সেসবেরই প্রস্তুতি।
সর্বশেষ খবর
-
যোগদিবসের আগে যোগাভ্যাসে ব্যস্ত অঙ্কুশ, ‘ময়ূরাসন’ বলে টিপ্পনি সায়ন্তিকার, রসিকতা মিমিরও
-
এবার মিলবে পাহাড় সমস্যার স্থায়ী সমাধান! মঙ্গলেই জোড়া কর্মসূচিতে কার্শিয়াংয়ে শুভেন্দু
-
শর্টসার্কিট থেকে বিধ্বংসী আগুন পাবে! ঝলসে মৃত ২ কর্মী
-
পেনাল্টি রানের খেসারতে শ্রীলঙ্কার কাছে পরাস্ত ভারত ‘এ’, মারামারিতে জড়াল সুপার ওভারে ব্যর্থ বৈভব
-
অতীতে মহিলা পুলিশ অফিসারের কলার ধরে হুমকি! পালাবদলে তোলাবাজিতে ধৃত তৃণমূল নেতা