সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কি কাহানি’ ছবিতে অভিনয় করে বলিউডে হইচই ফেলে দিয়েছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরী। তার পর থেকেই কখনও কলকাতা, কখনও মুম্বই উড়ে যাচ্ছেন অভিনেতা। কারণ, এবার তিনি নতুন বলিউড ছবির শুটিংয়ে ব্যস্ত। সূত্র বলছে, এই নতুন বলিউড ছবিতে টোটার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সইফপুত্র ইব্রাহিম! ছবির নাম দিলার। ছবির পরিচালক কুণাল দেশমুখ।
সম্প্রতি টোটা নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন এই ছবির শুটিং স্টিল। যেখানে তাঁকে দেখা গিয়েছে, ক্ল্যাপস্টিক হাতে। টোটার শেয়ার করা ছবি দেখে বোঝাই যাচ্ছে, এই নতুন বলি সিনেমায় টোটা সেনাবাহিনীর অফিসারের চরিত্রে অভিনয় করতে চলেছেন। তবে শেয়ার করা এই শুটিং স্টিল ছাড়া এই নিয়ে আর কোনও খবর দিতে নারাজ টোটা।
View this post on Instagram
[আরও পড়ুন: মিমির পরিবারের কালীপুজোয় এবার বলি বন্ধ, ৩০০ বছর পর কষ্টিপাথরে প্রতিষ্ঠিত হবেন দেবী]
টোটা বরাবরই ফিটনেসে বিশ্বাসী। সব সময়ই শরীরচর্চা করেন মন দিয়ে। এই ছবিতে সেনাবাহিনীর অফিসার হওয়ায়, শরীরচর্চা যে কাজে লাগবে তা বলাই বাহুল্য়। ‘রকি-রানি’র কত্থক মাস্টার টোটার এই নতুন অবতার কি ফের বলিউডের নজর কাড়তে পারবে? অপেক্ষা সময়ের।
[আরও পড়ুন: স্ত্রীর মৃত্যুর পরই অবাক কাণ্ড! ‘ও তো আমার নাতনি’, আজব দাবি প্রৌঢ়ের]
সর্বশেষ খবর
-
৬০ পেরলেই সাবধান! ফ্লুয়ের মরশুমে এই ৪ টিকা না নিলে বাড়তে পারে বিপদ
-
রাতের হাসপাতালে ৪ লক্ষের গয়না ভর্তি ব্যাগ লুট! তদন্তে নেমে চারপেয়ে ‘চোর’ ধরল পুলিশ, ভাইরাল ভিডিও
-
অধীরকে এড়িয়ে কংগ্রেসের পথে প্রাক্তন বিধায়ক! ‘রাজনীতি তো এখানেই করবেন’, হুঙ্কার মুর্শিদাবাদের ‘রবিনহুডে’র
-
যুগলবন্দিতে লঙ্কান ব্যাটারকে বোকা বানালেন পন্থ-সুথার, বাহবা দিচ্ছে নেটদুনিয়া
-
নিজের দোষেই হচ্ছেন একা? এই ৫ অভ্যাস থাকলে বদলান আজই, জানাচ্ছেন মনোবিদ