সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অ্যানিম্যাল’-এর সুবাদে তৃপ্তি দিমরি (Triptii Dimri) এখন টক অফ দ্য টাউন। ‘ভাবি ২’কে কিছুতেই ভুলতে পারছেন না দর্শক অনুরাগীরা। লাস্যময়ী তৃপ্তির ফুটন্ত রূপের ঘায়ে তো বটেই এমনকী তাঁর অভিনয়ও রীতিমতো নজর কেড়েছে। বিশেষ করে নেটপাড়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে, রণবীর কাপুরের সঙ্গে অভিনেত্রীর যৌন দৃশ্য।
যে ঘনিষ্ঠ দৃশ্যের জন্য সমালোচনার সম্মুখীনও হতে হয়েছে তৃপ্তি দিমরিকে। তবে সাহসিকতার জন্য় প্রশংসাও কুড়িয়েছেন তিনি। সিনেদর্শকরা এখন ‘ভাবি ২’তে মশগুল। এককথায় ‘অ্যানিম্যাল’ (Animal) ছবিতে জোয়ার চরিত্রে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী। কিন্তু যে সিনেমার জন্য তৃপ্তি বর্তমানে নিত্যদিন সংবাদের শিরোনামে, সেই ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি জানেন?
[আরও পড়ুন: সিনেমা হিট করাতে মন্দিরে ভরসা! বৈষ্ণোদেবীর পর শিরিডি সাঁইবাবার দুয়ারে শাহরুখ]
View this post on Instagram
বলিউড মাধ্যম সূত্রে খবর, ‘অ্যানিম্যাল’-এর জন্য ৪০ লক্ষ টাকা নিয়েছেন তৃপ্তি দিমরি। এর আগে ‘বুলবুল’, ‘কালা’র মতো প্রজেক্টে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শক অনুরাগীদের। উল্লেখ্য, বুধবার IMDb-র সেরা সাপ্তাহিক সেলেবদের একটি তালিকা প্রকাশ হয়েছে। যেখানে সমস্ত ভারতীয় তারকাদের টপকে শীর্ষ স্থান অধিকার করেছেন তৃপ্তি দিমরি। এরপরই তালিকায় রয়েছে ‘অ্যানিম্যাল’ পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
[আরও পড়ুন: ‘যুদ্ধ করেই জিতব’, নির্বাচনী ময়দানে হুঙ্কার মাহিয়া মাহির, ভোট থেকে সরলেন হিরো আলম]
সর্বশেষ খবর
-
ফের টাকার পাহাড়-উদ্ধার ৮০০ গ্রাম সোনা! গ্রেপ্তার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল
-
ভারী খাবারে পেট ফেঁপে যায়? ‘ডায়জেস্টিভ টি’-তে মিলবে সমাধান, জানাচ্ছেন সোহা আলি খান
-
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারালেন টাইগাররা
-
সিলিং থেকে ঝুলছে ইঞ্জিনিয়ার, পাশে স্ত্রীর দেহ! মাকে পাঠানো শেষ ভয়েস মেসেজে কী বলেছিলেন যুবক?
-
‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’ বিতর্ক উসকে ‘টক্সিক’ যশের খোঁচা, ‘প্রয়োজনে করব কিন্তু…’