Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Trisha-Vijay

লিভ ইন করছেন বিজয়-তৃষা! ছবি ফাঁস হতেই তুঙ্গে জল্পনা

এই প্রেমের গুঞ্জন শুরু হয় বিজয় এবং তৃষা ২০০৫ অভিনীত ‘গিলি’ ছবি থেকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৪, ২১:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৪, ২১:০১

options
link
লিভ ইন করছেন বিজয়-তৃষা! ছবি ফাঁস হতেই তুঙ্গে জল্পনা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড! তলে তলে এত কিছু? ছবি ফাঁস না হলে তো ধরাই পড়তেন না। জল্পনা তো অনেক দিনই ছিল, তা এবার একেবারে সত্য়ি! ভাবছেন কাণ্ডটা কি?

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা জুটি বিজয় থলপতি ও তৃষা। তবে বিজয় এখন রাজনীতিতে পা দিয়ে জনপ্রিয় নেতাও। অন্যদিকে, তৃষাও সিনেমা নিয়ে দারুণ ব্যস্ত। ঠিক এরই মাঝে সোশাল মিডিয়ায় ফাঁস হল তৃষা ও বিজয়ের বেশ কিছু ছবি। যা দেখে একেবারেই স্পষ্ট তৃষা ও বিজয় লিভ ইন সম্পর্কে রয়েছেন। এমনকী, ফাঁস হওয়া ছবিতে দেখা গিয়েছে, বিজয়ের বাড়ির লিফটে দাঁড়িয়ে রয়েছেন তৃষা। এর থেকেই অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার করলেন তাঁদের সম্পর্ক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: প্যারিসে জাহ্নবীর ‘জলওয়া’! মার্জার সরণিতে ঝড় তুললেন শ্রীদেবীকন্যা]

এই প্রেমের গুঞ্জন শুরু হয় বিজয় এবং তৃষা ২০০৫ অভিনীত ‘গিলি’ ছবি থেকে। তারপর ‘আথি’, ‘থিরুপাচি’ এবং ‘কুরুভি’র মতো ছবিতেও জুটি বাঁধলেন তাঁরা। তবে হঠাৎই ২০০৮-এ তাঁরা জুটি বেঁধে ছবিতে অভিনয় বন্ধ করে দেন। শোনা গিয়েছিল, বিজয়ের পরিবার তাঁর উপরে তৃষার সঙ্গে ছবি না করার শর্ত চাপিয়েছিল। তখন প্রকাশ্য়ে বিজয় ও তৃষা জানিয়ে ছিলেন, তাঁরা শুধুই বন্ধু। ১৫ বছর পর সব রটনা সরিয়ে ফের তাঁরা জুটিতে লোকেশ কানাগরাজের ‘লিও’ ছবিতে। সেই ফ্রেম থেকেই আবার প্রেমের গুঞ্জন শুরু। আর এবার তো রীতিমতো এই প্রেমের প্রমাণ পেলেন অনুরাগীরা।

[আরও পড়ুন: পুরুষরা সাবধান! বদলা নিতে আসছে ‘স্ত্রী’, টিজারেই শিহরণ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.