Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬

কেন নিজের ধর্ম হারাচ্ছেন, নেটদুনিয়ায় প্রশ্নের মুখে রণবীর

কেন হঠাৎ এমন আবদার করতে গেলেন নায়ক?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৩:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৩:২৫

options
link
কেন নিজের ধর্ম হারাচ্ছেন, নেটদুনিয়ায় প্রশ্নের মুখে রণবীর zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি নিয়ে বিতর্কের শেষ নেই। এরই মধ্যে নিজেকেও বিতর্কে জড়িয়ে ফেললেন সঞ্জয় লীলা বনশালির আলাউদ্দিন খিলজি। বরাবরই খোশমেজাজে থাকেন রণবীর সিং। কিন্তু এবার নিজের এই ‘বেফিকরে’ মেজাজের খেসারত দিতে হল তাঁকে। সাতসকালে একটি পোস্ট দিয়েই নেটদুনিয়ার বাসিন্দাদের নিন্দার পাত্র হলেন অভিনেতা।

[আপত্তিকর পোজে ঐশ্বর্যের ছবি, ফটোগ্রাফারকে কী করলেন অভিষেক?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কী এমন লিখেছিলেন রণবীর? ফিল্মফেয়ার ম্যাগাজিনের জন্য তোলা একটি ছবি নিজের টুইটার প্রোফাইলে শেয়ার করেছিলেন অভিনেতা। তাতে অবশ্য কোনও ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে ছবির ক্যাপশনে। যেখানে তিনি লিখেছেন ‘লুজিং মাই রিলিজিয়ন’। অর্থাৎ নিজের ধর্ম হারাচ্ছি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

রণবীরের এই ক্যাপশনেই আপত্তি তুলেছেন নেটদুনিয়ার বাসিন্দারা। কেউ বলেছেন, ‘পদ্মাবতী’ নিয়ে যখন চারদিকে এত বিতর্ক, তখন  ছবির এমন ক্যাপশন নায়কের দেওয়া উচিত ছিল না। কেউ আবার ব্যঙ্গ করে বলেছেন, এতদিন আলাউদ্দিন খিলজির মতো চরিত্র হয়ে থাকলে তো ধর্ম, মনুষত্ব দুইই ভুলে যাওয়া স্বাভাবাকি। তবে ঘরে ঘরে ফিরে আসার সবসময় খোলা থাকে। মনোবিদ কী বলছেন, সে প্রশ্নও করা হয়েছে।

তবে কেন নায়ক হঠাৎ এমন ক্যাপশন দিতে গেলেন তা এখনও স্পষ্ট নয়। অনেকের দাবি আসলে নায়ক একটি জনপ্রিয় গানের লাইন তুলে ধরতে চেয়েছিলেন। তার জেরেই এই বিপত্তি।

[চলচ্চিত্র উৎসব: আন্তর্জাতিক আঙিনায় বাংলাকে তুলে ধরবে এই ছবিগুলি]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.