সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে মধ্যেই মেজাজ হারান জয়া বচ্চন (Jaya Bachchan)। কখনও সংসদের অন্দরে, কখনও পাপারাজ্জির সামনে। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ভাইরাল হয়েছে। তবে এবারে এক ভিডিও ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। রেগে গিয়ে নাকি ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) মাকেই ধাক্কা মেরেছেন বর্ষীয়ান অভিনেত্রী তথা রাজনীতিবিদ। তাও আবার অমিতাভ বচ্চনের সামনে।
When visibly upset Jaya pushed away Aishwarya’s mother’s hand away at Rajnikanth trailer of his movie ‘Kochadaiiyaan’.
by u/Scaryharry16 in BollyBlindsNGossip
ভিডিওটি পুরনো। সম্ভবত ‘কোচিদাইয়াঁ’ সিনেমার প্রিমিয়ার বা স্ক্রিনিংয়ে। উপস্থিত ছিলেন রজনীকান্তও। রেডিট সাইটের পক্ষ থেকে তা আপলোড করে দাবি করা হয়, ধাক্কা মেরে ঐশ্বর্যর মা বৃন্দার হাত সরিয়ে দিয়েছিলেন জয়া বচ্চন। অমিতাভ, ঐশ্বর্য এবং রজনীকান্ত তখন পাশেই ছিলেন।
[আরও পড়ুন: ‘ঘুম আসত না…’, অক্ষয়ের সঙ্গে বাগদান! সম্পর্ক ভাঙা নিয়ে কথা বলতে গিয়ে কান্না রবিনার]
তবে, এ ঘটনা সত্যি নয়। আসল ভিডিও শেয়ার করে এমনটাই কমেন্ট বক্সে জানিয়েছেন এক নেটিজেন। তিনি লিখেছেন, “এই ভিডিওটি এডিট করা। এতে জয় বচ্চনকে ভুলভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে।”

তাহলে কী ঘটেছিল? নেটিজেন জানান, আসলে জয়া বচ্চন যখন ক্যামেরার সামনে আসেন ঐশ্বর্যর মা বৃন্দা হাত বাড়িয়ে তাঁকে স্বাগত জানান। জয়াও তাঁর হাতটি ধরে নেন। কিছুক্ষণ ধরেও থাকেন। পরে ক্যামেরার সামনে পোজ দেওয়ার জন্য হাতটি সরিয়ে দেন। আবার পাশ থেকে পরিচালক আর বালকিকেও ডেকে নেন।
[আরও পড়ুন: কোরিয়ান ভাষায় তৈরি হবে ‘দৃশ্যম’, নায়ক অস্কারজয়ী ‘প্যারাসাইট’ সিনেমার অভিনেতা]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর