Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Urvashi Rautela

ধর্মীয় ভাবাবেগে আঘাত, মন্দির বিতর্কে উর্বশীর বিরুদ্ধে থানায় পুরোহিতরা

মন্দির বিতর্কে এখনও বেজায় চাপে অভিনেত্রী উর্বশী রাউতেলা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৫, ১৩:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৫, ১৩:৪২

options
link
ধর্মীয় ভাবাবেগে আঘাত, মন্দির বিতর্কে উর্বশীর বিরুদ্ধে থানায় পুরোহিতরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্দির বিতর্কে এখনও বেজায় চাপে অভিনেত্রী উর্বশী রাউতেলা। এবার তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে পুলিশের দ্বারস্থ পুরোহিতদের দু’টি সংগঠন। উত্তরাখণ্ড চারধাম তীর্থ পুরোহিত মহাপঞ্চায়েত এবং দ্য ব্রহ্ম কপাল তীর্থ পুরোহিত পঞ্চায়েত সমিতির তরফে জানানো হয়েছে, উর্বশীর মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। তাই তাঁর বিরদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তার ফলে ক্রমাগত অভিনেত্রীর চাপ যে বাড়ছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, উত্তরাখণ্ডে বদ্রীনাথ মন্দিরের কাছেই রয়েছে ‘উর্বশী মন্দির।’ কেউ বদ্রীনাথে গেলে পাশে থাকা উর্বশী মন্দিরে যাওয়ার আর্জি জানান। তিনি আরও বলেন, “মন্দির থাকলে মানুষ তো আসবেন আশীর্বাদ নিতে।” প্রসঙ্গত, হিন্দু পুরাণে দেবী উর্বশীর উল্লেখ রয়েছে। উত্তরাখণ্ড বামনি গ্রামে উর্বশী মন্দির রয়েছে। সেখানে অগণিত ভক্ত ভিড় জমান। সেই দেবী নিয়ে রসিকতায় বিরক্ত হন ভক্তরা। রেগে লাল পুরোহিতরাও। অভিনেত্রীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলা হয়।

Advertisement

এরপর অভিনেত্রীর টিমের তরফে একটি বিবৃতি জারি করা হয়। বলা হয়, “উর্বশী রাউতেলা বলেছিলেন উত্তরাখণ্ডে তাঁর নামে একটি মন্দির রয়েছে। তিনি বলেননি ওই মন্দিরটির নাম ‘উর্বশী রাউতেলা মন্দির’। বর্তমানে কেউ আর ঠিকমতো কথা শোনেন না। তাঁরা শুধুমাত্র ‘উর্বশী’ এবং ‘মন্দির’ শব্দ দুটি শুনেছেন। আর তা দেখেই ধরে নিয়েছেন অভিনেত্রী নিজেকে দেবী বলে দাবি করেছেন। দয়া করে নিজের মতামত দেওয়ার আগে ভিডিওটি ভালো করে দেখুন।”

ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, “বিভিন্ন সময় সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু পুরনো খবরের দিকে নজর রাখলেই দেখা যাবে দিল্লি বিশ্ববিদ্যালয়েপড়ার সময় ‘দামদামি মাই’ নামে পরিচিত ছিলেন। যে বা যাঁরা অভিনেত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করার আগে কিংবা কুমন্তব্য করার আগে অবশ্যই তথ্য যাচাই করুন। সমাজের সকলের সম্মান প্রাপ্য।” তবে তাতেও অগ্নিশর্মা পুরোহিতরা। অভিনেত্রীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ তাঁরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.