Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Salman Khan

খুনের হুমকির মাঝেই পাঁচিল টপকে সলমনের বাংলোয় ২ অনাহূত! ভুয়ো পরিচয়পত্র-সহ আটক

সলমনের বাংলোয় অনুপ্রবেশ! ধরা পড়ল হাতেনাতে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৮, ২০২৪, ১৮:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৮, ২০২৪, ১৮:০৬

options
link
খুনের হুমকির মাঝেই পাঁচিল টপকে সলমনের বাংলোয় ২ অনাহূত! ভুয়ো পরিচয়পত্র-সহ আটক zoom
ফাইল ছবি
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচিল টপকে সলমন খানের (Salman Khan) বাড়িতে ঢোকার চেষ্টা। মাশুল গুনতে হল দুই তরুণকে। হাতেনাতে ধরে ফেললেন নিরাপত্তারক্ষীরা। দুই অনুপ্রবেশকারীর ঠাঁই হল জেলে।

বান্দ্রার গ্য়ালাক্সি অ্যাপার্টমেন্টে নয়, সলমন খানের পানভেল ফার্মহাউজে এই ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুরে। অজেশ কুমার গিলা এবং গুরুসেবক সিং নামে দুই তরুণ এদিন পাঁচিল টপকে বলিউড সুপারস্টারের বিলাসবহুল বাংলোয় ঢোকার চেষ্টা করে। দুজনের বয়স ২৩। পানভেল ফার্মহাউসের বাগানে ঢুকেও যায় তারা। এরপরই পুলিশ আটক করে ওই দুই অনুপ্রবেশকারীকে। কারণ এর আগেও একাধিকবার খুনের হুমকি পেয়েছেন ভাইজান। উপরন্তু ওয়াই প্লাস সিকিউরিটি, বুলেটপ্রুফ গাড়িতে ঘোরেন সলমন বর্তমানে। সেই প্রেক্ষিতেই এই ঘটনাকে লঘু করে দেখছে না পুলিশ। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘এটা স্বৈরাচার! ভুল-ঠিক জ্ঞান…’, জাভেদের কটাক্ষের মাঝেই ‘অ্যানিম্যাল’ বিতর্কে রণবীরের পাশে টোটা]

সলমন খানের পানভেল ফার্মহাউজ

পুলিশ সূত্রে খবর, ওদের দুজনেরই বাড়ি পাঞ্জাবে। তবে আধার কার্ডে ভুয়ো ছবি, ভুয়ো নাম-ঠিকানা রয়েছে। সলমনের ফার্মহাউসের ম্যানেজার শশীকান্ত শর্মা জানিয়েছেন, নিরাপত্তারক্ষী মহম্মদ হুসেনই প্রথম দেখতে পায় যে কেউ পাঁচিল টপকে ঢুকছে। প্রবেশপথে অনুমতিও নেয়নি তারা। প্রথমটায় নিজেদের ভুয়ো পরিচয় দিয়ে তারা জানায় তাদের নাম মহেশকুমার রামনিবাস এবং বিনোদ কুমার রাধেশ্যাম। আর উত্তরপ্রদেশের বালিয়া জেলায় তাদের বাড়ি। কিন্তু পরিচয়পত্র খতিয়ে দেখে শেষমেশ দেখা যায় সেটা ভুয়ো। ঠিক কোন কারণে তারা সলমন খানের ফার্মহাউসে ঢুকতে চেয়েছিল? খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: ‘আত্মনির্ভর ভারতকে হুমকি নয়’, মালদ্বীপ ইস্যুতে সুর চড়িয়ে এক ঢিলে দুই পাখি মারলেন অমিতাভ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.