সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় আজব ফ্যাশনে হইচই ফেলে দেন উরফি জাভেদ। সেই উরফিই হঠাৎ করে ইনস্টাগ্রামে পোস্ট করে ফেললেন একটা ছবি, যা দেখে দুশ্চিন্তায় পড়ে গেলেন তাঁর অনুরাগীরা।
তা কী এমন ছবি পোস্ট করেছিলেন উরফি?
নাকে লাগানো অক্সিজেন মাস্ক। হাতে স্যালাইনের পাইপ। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন উরফি। চোখে মুখে ক্লান্তির ছাপ। তা কী হল হঠাৎ? হাসপাতালে কেন ভর্তি? ছবির নিচে অনুরাগীরা এসব মন্তব্য করলেও, উরফির তরফ থেকে কোনও জবাব পাওয়া যায়নি। উলটে উরফি টুক করে ডিলিট করেছেন হাসপাতালে তোলা সেলফি।
View this post on Instagram
[আরও পড়ুন: অনেক কাজ হয়েছে! এবার মা হতে চাইছেন দীপিকা পাড়ুকোন, রাহাকে দেখেই সিদ্ধান্ত?]
হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি।
নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য হামেশাই খবরের শিরোনামে থাকেন উরফি। কবে কী কাণ্ড সোশ্যাল মিডিয়া ঘটাচ্ছেন। তা নিয়ে উৎসাহের অন্ত নেই। কেউ কেউ উরফির ফ্যাশন সেন্সের প্রশংসা করেন, তবে বেশিরভাগই মানুষই তাঁর খোলামেলা পোশাকের বিরুদ্ধে। অনেকে উরফির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন। সেই উরফির হঠাৎ কী হল তা নিয়ে জল্পনা বলিপাড়ায়।
[আরও পড়ুন: রাত-বিরেতে হুডিতে মুখ ঢেকে কোথায় গেলেন শাহরুখ? ভাইরাল ভিডিও]
সর্বশেষ খবর
-
অবশেষে গ্রেপ্তার তৃণমূল নেতা শওকত মোল্লা, সোনারপুরের কামালগাজি থেকে এনআইয়ের জালে
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’