Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬
Urfi Javed

যৌনতার প্রস্তাব, রাজি না হওয়ায় বিকৃত ছবি ভাইরালের হুমকি, পুলিশের দ্বারস্থ উরফি

বারবার পুলিশে অভিযোগ জানালেও কোনও লাভ হয়নি বলেই দাবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২২, ১৫:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২২, ১৫:৫৯

options
link
যৌনতার প্রস্তাব, রাজি না হওয়ায় বিকৃত ছবি ভাইরালের হুমকি, পুলিশের দ্বারস্থ উরফি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় কুপ্রস্তাব। সাড়া না দেওয়ায় বিকৃত ছবি ভাইরাল করে ইমেজ নষ্ট করার হুমকি। বারবার পুলিশে অভিযোগ জানানো হয়েছে। তবে তা সত্ত্বেও তেমন কোনও সাহায্য পাওয়া যায়নি বলেই অভিযোগ। হেনস্তার শিকার উরফি জাভেদ (Urfi Javed)।

সোশ্যাল মিডিয়ায় কুপ্রস্তাব দেওয়া ওই যুবকের ছবি পোস্ট করেন উরফি। তিনি লেখেন, “প্রায় দু’বছর আগে এক যুবক আমাকে একটি বিকৃত ছবি পাঠায়। বিরক্ত করতে শুরু করে। থানায় অভিযোগ জানাই। ওই ছবিকে হাতিয়ার করেই যুবকটি আমাকে বিরক্ত করছে। যৌনতার প্রস্তাব দিচ্ছে। প্রস্তাবে সাড়া দিইনি আমি। বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আমার ইমেজ নষ্ট করার চেষ্টা করছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বীরভূমে দলের কাজ চলবে আগের মতোই, কেষ্টর আসন ফাঁকা রেখে সিদ্ধান্ত তৃণমূলের]

পুলিশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে উরফি আরও দাবি করেন, “প্রথমে গুরগাঁও থানায় অভিযোগ দায়ের করি। তবে ১৪ দিন কেটে গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আমি অত্যন্ত বিরক্ত। অথচ মুম্বই পুলিশের বিরুদ্ধে আমি কত ভাল কথা শুনেছি। এই যুবকটি আসলে সমাজের ত্রাস। মহিলাদের ত্রাস।” একটি মহিলার ছবিও শেয়ার করেছেন উরফি। তিনি দাবি করেন, ওই তরুণী তাঁর কাছের বন্ধু। ওই তরুণীকে সমস্যার কথা জানান। তা সত্ত্বেও তরুণী কোনও ব্যবস্থা নেননি। পরিবর্তে অভিযোগ ভুয়ো বলেই দাবি করেন।

২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন উরফি। তারপর হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়াল এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ‘বিগ বস OTT’ শোয়ের প্রতিযোগী ছিলেন তিনি। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি।

[আরও পড়ুন: ‘কাউকে বাঁচাতে গরিব বলেই ফাঁসি’, ১৮ বছর পরও ক্ষোভে ফুঁসছেন ধনঞ্জয়ের দাদা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.