সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কে থাকাটা একেবারেই অভ্যাস বানিয়ে ফেলেছেন অভিনেত্রী উরফি জাভেদ। কখনও খোলামেলা পোশাক পরে ফটোশুট, তো কখনও যৌন আবেদন ভরা উদ্দাম নাচ। সোশ্যাল মিডিয়ায় কীভাবে ভাইরাল হতে হয়, তা যেন রপ্ত করে ফেলেছেন উরফি জাভেদ। তবে এবার হোয়াটসঅ্যাপের একটি মেসেজের স্ক্রিনশট শেয়ার করে পাঞ্জাবের এক কাস্টিং ডিরেক্টরের পর্দা ফাঁস করলেন অভিনেত্রী! বলিউড জুড়ে শুরু হল নতুন বিতর্ক।
সম্প্রতি উরফি তাঁর ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে ওবেদ আফ্রিদির নামের পাঞ্জাবের এক কাস্টিং ডিরেক্টরের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্যের অভিযোগ তুলেছেন। উরফির অভিযোগ এই কাস্টিং ডিরেক্টর অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার অছিলায় উরফির সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে চেয়েছিলেন! শুধু তাই নয়, উরফির অভিযোগ নানাভাবে হুমকিও নাকি দিয়েছেন এই পরিচালক।
[আরও পড়ুন: ‘ক্রমাগত হুমকি পাচ্ছি’, ‘গেহরাইয়াঁ’ মুক্তির পর মুখ খুললেন পরিচালক শকুন বাত্রা]
তবে উরফির অভিযোগকে একেবারেই মিথ্যে বলে দাবি করেছেন অভিযুক্ত কাস্টিং ডিরেক্টর। তাঁর কথায়, উরফি একেবারেই মিথ্যে বলছেন। উরফি শুটিংয়ের নিয়ম না মানায়, তাঁকে প্রোজেক্ট থেকে বাদ দেওয়া হয়। আর তারপরেই এ ধরনের অভিযোগ তুলছেন অভিনেত্রী।

কাস্টিং ডিরেক্টরের এই মন্তব্যকেও চ্যালেঞ্জ জানিয়েছেন উরফি। অভিনেত্রীর কথায়, ‘শুধু আমাকে নয়, আরও কয়েকজন অভিনেত্রীকেও এই ধরনের কুপ্রস্তাব দিয়েছেন ওবেদ। সেই প্রমাণ আমার কাছে রয়েছে।’
View this post on Instagram
আপাতত, উরফির এই স্ক্রিনশট দারুণ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এমনকী, উরফি বিতর্কে দুভাগে বিভক্ত নেটিজেনরাও। নেটিজেনদের একাংশ মনে করছেন, খবরে থাকার জন্যই নাকি উরফি এমন কাণ্ড করেছেন।
View this post on Instagram
[আরও পড়ুন: শহরে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র প্রচার, সোনাগাছির যৌনকর্মীদের নিয়ে মুখ খুললেন আলিয়া]
সর্বশেষ খবর
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’
-
সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন রোহিত, ইংল্যান্ড সিরিজেও কোহলিকে নিয়ে অনিশ্চয়তা