Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
urfi javed

স্তনের উপর দু’টুকরো পিৎজা! খিদে পেতেই পটাপট মুখে পুরলেন উরফি, দেখুন ভিডিও

উরফিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের হইচই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৩, ২০:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৩, ২০:৩৯

options
link
স্তনের উপর দু’টুকরো পিৎজা! খিদে পেতেই পটাপট মুখে পুরলেন উরফি, দেখুন ভিডিও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উফফ! পারেন বটে উরফি। শেষমেশ পোশাক হিসেবে বেছে নিলেন পিৎজার টুকরোকে। আর সেই টুকরো দিয়েই ঢেকে ফেললেন স্তনযুগল! তবে পিৎজার টুকরো পরেই ক্ষান্ত দিলেন না সোশ্য়াল মিডিয়ার সেনসেশন উরফি। এক টুকরো পিৎজা মুখেও পুরলেন!
সেই ভিডিও সোশ্য়াল মিডিয়ায় আপলোড হতেই ফের হইচই উরফিকে নিয়ে।

কয়েকদিন আগেই উরফির আরেকটি ভিডিও আপলোড হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল উরফির জামার সামনে থেকে ঝুলে রয়েছে একহাত লম্বা কালো ঘন চুল! এ কেমন পোশাক? উরফি অবশ্য এরকম নতুন নতুন ফ্যাশনের ব্যাপারে একেবারেই টিপস দিতে চান না। উরফির কথায়, তিনি একাই একশো। কেউ তাঁকে নকল করুক, তা উরফির মোটেই পছন্দ নয়।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

[আরও পড়ুন: জেলে যিশু সেনগুপ্ত, বাঁচাতে পারবেন কাজল? ‘ট্রায়াল’ সিরিজের ট্রেলারে বাঁকে বাঁকে চমক]

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন উরফি। তারপর হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়াল এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ‘বিগ বস OTT’ শোয়ের প্রতিযোগী ছিলেন তিনি। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি।

[আরও পড়ুন: OMG! ‘অ্যানিমেল’ ছবির জন্য এত টাকা নিয়েছেন রণবীর কাপুর?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.