Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬

দক্ষিণী অভিনেতাকে মুখ্যমন্ত্রী বলে ভুল! কটাক্ষের মুখে উর্বশী রাউতেলা

উর্বশীর একটি টুইটেই ঘটল গন্ডগোল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৩, ১০:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৩, ১০:৪৪

options
link
দক্ষিণী অভিনেতাকে মুখ্যমন্ত্রী বলে ভুল! কটাক্ষের মুখে  উর্বশী রাউতেলা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্য়াল মিডিয়ায় বার বারই ট্রোলের মুখে পড়েন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বেশিরভাগ সময়ই এই কটাক্ষের সঙ্গে জুড়ে যায় ক্রিকেটার ঋষভ পন্থের নাম। তবে এবার ঋষভ নয়, বরং উর্বশীর একটি টুইটেই ঘটল গন্ডগোল।

তা টুইটে কী লিখলেন উর্বশী?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি উর্বশী রাউতেলা দক্ষিণী অভিনেতা পবন কল্য়াণ ও সাই ধরম তেজের সঙ্গে ছবি পোস্ট করেছেন। আর সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পবন কল্যাণের সঙ্গে অভিনয় করতে পেরে আমি গর্বিত! ব্য়স, উর্বশীর এই টুইট দেখেই হইচই শুরু নেটদুনিয়ায়। নেটিজেনরা উর্বশীর উদ্দেশে স্পষ্ট লিখলেন, এই মহিলার মগজে কিচ্ছুটি নেই!

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের (Rishabh Pant) সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রী উর্বশী রাউতেলার। তবে নানা সোশ্যাল মিডিয়া পোস্টে একে অপরকে বারবার খোঁচা দিয়েছেন তাঁরা। এহেন পরিস্থিতিতে ফের এক ক্রিকেটারের সঙ্গেই উর্বশীর ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা শুরু হয়েছে। নেটিজেনদের অনেকেই মনে করছেন, ঋষভকে ভুলে গিয়েছেন উর্বশী (Urvashi Rautela)। এবার পাক ক্রিকেটার নাসিম শাহের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি।

[আরও পড়ুন: ২২ লক্ষ টাকার গাড়ি উপহার পেলেন কৌশানী! আনন্দে আত্মহারা অভিনেত্রী]

ঋষভ পন্থের সঙ্গে উর্বশীর সম্পর্ক থাকলেও খুব খারাপ ভাবে তা শেষ হয়েছিল। সাম্প্রতিক সাক্ষাৎকারের পরে অনুমান করা গিয়েছিল, এখনও ঋষভের প্রতি দুর্বলতা রয়েছে উর্বশীর। কিন্তু নাসিমের সঙ্গে ভিডিও পোস্ট করার পরে নেটিজেনদের অনুমান, ঋষভ পর্ব এখন অতীত। উর্বশীর মনে এখন শুধুই নাসিম।

[আরও পড়ুন: ‘বিগ বস’-এ দেবাংশু! ‘বং গাই’ কিরণের গরম পোস্টে তৃণমূল নেতার ফোড়ন, ‘শুভেন্দু হয়ে যাব…’]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.