বিতর্ক, সমালোচনা যেন উর্বশী রাউতেলার (Urvashi Rautela) সমার্থক। একে-অপরের হাত ধরাধরি করে চলে! মডেল-অভিনেত্রীর কর্মকাণ্ডের জেরে কিছুতেই পিছু ছাড়ে না ট্রোলিং। বেফাঁস মন্তব্য করে চর্চার শিরোনামে থাকাতেও তাঁর জুড়়ি মেলা ভার। এবার আলোচনার কেন্দ্রে তাঁর জন্মদিনের কেক। হিরেয় মোড়া সাততলা কেকের দাম ১৬ কোটি টাকা। যার দাম শুনে ভিরমি খাওয়ার জোগাড় নেটিজেনদের।
গত ২৫ ফেব্রুয়ারি ছিল উর্বশীর ৩২ তম জন্মদিন। আর সেই বিশেষ দিনে একটি বিশাল কেক অর্ডার করেন অভিনেত্রী। হিরেয় মোড়া সাততলা কেকের দাম ১৬ কোটি টাকা। যার দাম শুনে ভিরমি খাওয়ার জোগাড় নেটিজেনদের।
আরও পড়ুন:
গত ২৫ ফেব্রুয়ারি ছিল উর্বশীর ৩২ তম জন্মদিন। আর সেই বিশেষ দিনে একটি বিশাল কেক অর্ডার করেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় কেকের ছবি নিজেই শেয়ার করেন তিনি। একে তো উর্বশীর পোস্ট। আবার তার উপর হিরেখচিত বিশালাকার কেক, তাই স্বাভাবিকভাবেই ছবি ভাইরাল হয় নিমেষে। নেটিজেনদের একাংশের দাবি, বিশ্বের প্রথম কোনও ব্যক্তি এত দামি কেক কাটলেন। আবার কারও কারও প্রশ্ন, “হিরেখচিত কেক তো কাটছেন, খাবেন কীভাবে?” কেউ কেউ তো আবার অভিনেত্রীর আয় নিয়েও প্রশ্ন তুলেছেন।
View this post on Instagram
এর আগেও একাধিকবার অভিনেত্রীর আয় নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, গত বছর ১২ কোটি মূল্যের রোলস রয়েস কিনেছিলেন অভিনেত্রী। সেই সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন এত টাকা কোথায় পান অভিনেত্রী। আর এবার একই প্রশ্নের মুখে উর্বশী। তবে মুখে কুলুপ তাঁর।
View this post on Instagram
তবে শুধুমাত্র জন্মদিনে এলাহি আয়োজনই নয়। সমাজসেবাতেও মন দেন অভিনেত্রী। ছত্রপুরের বাগেশ্বর ধামে ২৫১ জন মেয়ের বিবাহের খরচ দেন উর্বশী। তাঁদের সকলের সঙ্গে দেখা করেন। আশীর্বাদ করেন। উর্বশীর এই উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ সমালোচকরা। সবমিলিয়ে অভিনেত্রীর জন্মদিন নিয়ে চর্চার যেন অন্ত নেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?