সময়টা আশির দশক। সেই সময় প্রতি রবিবারের মূল আকর্ষণ ছিল টেলিভিশনের পর্দায় ‘রামায়ণ’। সেই জনপ্রিয়তা আজও অক্ষুণ্ণ প্রতিটি দর্শকের মনে। আর সেখানেই রামের চরিত্রে সকলের মন জয় করেছিলেন বর্ষীয়ান অভিনেতা অরুণ গোভিল। পর্দায় রামের চরিত্র বলতেই আজও তাই প্রত্যেক দর্শকের চোখের সামনে ফুটে ওঠে তাঁর মুখ। পর্দার রাম হিসেবে আজও তিনি সকলের কাছে এক ও অদ্বিতীয়। তার প্রমাণ মিলেছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির প্রচার ঝলক সামনে আসার পর আরও। অরুণ গোভিলের সঙ্গে রণবীরের তুলনা টেনেছিলেন সিংহভাগ দর্শক। এবার রণবীরের পাশে দাঁড়িয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা। কী বললেন তিনি?
সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে বড়পর্দার ‘রাম’ রণবীরকে নিয়ে অরুণ গোভিল বলেন, “নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবি খুব ভালো হবে। এখনও অবধি ছবির নানা ঝলক দেখে খুবই ভালো লেগেছে। এই ছবির জন্য পরিচালক খুবই পরিশ্রম করেছেন। শুধু তাই নয়, এই ছবি নিয়ে যে কথা বলতেই হয় তা হল রণবীর কাপুর। রণবীরকে ‘রাম’ রূপে দারুণ মানিয়েছে। ও খুব ভালো একজন অভিনেতা এবং অবশ্যই একজন খুব ভালো মনের মানুষ।” একইসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়, ‘ঈশ্বর কিংবা অবতারের চরিত্রে অভিনয় করার ক্ষেত্রে একজন অভিনেতার মধ্যে ঠিক কীওন গুণ থাকা প্রয়োজন?” এপ্রসঙ্গে বর্ষীয়ান অভিনেতা বলেন, “এমন চরিত্রে অভিনয়ের জন্য সেই অভিনেতাকে সর্বাগ্রে একজন ভালো মনের মানুষ হতে হবে। তবে হ্যাঁ, এই ধরনের চরিত্রে অভিনয়ের জন্য আপনার চেহারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনও ঈশ্বরের রূপ পর্দায় ফুটিয়ে তুলতে গেলে আপনাকে ওই চরিত্রে অভিনেতা বা অভিনেত্রী যাতে মানানসই হন সেদিকটাও দেখতে হবে। নানা সমালোচনা ও তুলনা টানার বিষয় চলতে থাকবেই। এটা খুব স্বাভাবিক। তবে তা খানিক মেনে নিতে হবে।”
আরও পড়ুন:

আরও পড়ুন:
উল্লেখ্য, একইসঙ্গে অরুণ গোভিল রণবীরের ‘রামায়ণ’ ও প্রভাসের ‘আদিপুরুষ’-এর মধ্যে তুলনার ইতিও টেনেছেন। বলেছেন প্রভাসের ‘আদিপুরুষ’ ও রণবীরের ‘রামায়ণ’-এর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। তাঁর রণবীরের ‘রামায়ণ’র প্রশংসা ও ঈশ্বরের চরিত্রে অভিনয়ের জন্য মানানসই চেহারা নিয়ে বক্তব্য থেকে মনে করা হচ্ছে, বক্সঅফিসে মুখ থুবড়ে পড়া প্রভাসের ‘আদিপুরুষ’ যে তাঁর একেবারেই মনে ধরেনি তা তিনি এভাবেই ব্যক্ত করেছেন। সরাসরি প্রভাসের সমালোচনা না করে তিনি এভাবেই পছন্দ অপছন্দ বুঝিয়ে দিয়েছেন।

বলে রাখা ভালো, রবিবাসরীয় বিকেলে ‘রামায়ণ’-এর কাস্টিংয়ের একগুচ্ছ লুক ভাইরাল হয়েছে নেটভুবনে। যেখানে কখনও রণবীরকে হরধনু হাতে দেখা যায়, আবার কখনও বা তাক লাগিয়েছে দক্ষিণী তারকা যশের ‘রাবণ’ অবতার। সূত্রের খবর, ২০২৬ সালে মুক্তি পাবে ‘রামায়ণ’ ট্রিলজির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দিওয়ালিতে আসার কথা। এই ছবিতে অভিনয়ের পর রণবীরের দিকে নানারকম কটাক্ষ ধেয়ে এসেছে। অনেকেই রণবীরের পুরনো একটি সাক্ষাৎকারের একটি অংশ সোশাল মিডিয়ায় ভাগ করে তাঁকে সুরা পান করা ও মাংস খাওয়ার জন্য রীতিমতো কটাক্ষবাণে বিদ্ধ করেছিলেন। যদিও এই চরিত্রে অভিনয়ের জন্য কঠোর পরিশ্রম করেছেন তিনি। ছেড়েছেন মাংস খাওয়ার অভ্যাসও।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক