সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবরে ছিল আগেই এবার একেবারেই সইসাবুদ। হ্য়াঁ, টলিউড পরিচালক শুভ্রজিৎ চট্টোপাধ্য়ায়ের ‘দেবী চৌধুরানি’ ছবিতে অ্যাকশন নির্দেশনার দায়িত্বে থাকছেন ভিকি কৌশলের বাবা শ্য়াম কৌশল। সম্প্রতি মুম্বইয়ে গিয়ে শ্য়াম কৌশলের সঙ্গে পাকা কথা বলে এলেন পরিচালক শুভ্রজিৎ। এই ছবিতে ‘দেবী চৌধুরানি’র চরিত্রে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্য়ায় (Srabranti) ও ভবাণী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়কে (Prosenjit Chatterjee)।
সংবাদ মাধ্যমকে পরিচালক শুভ্রজিৎ জানিয়েছেন, ”চিত্রনাট্য পড়ে ওনার খুব ভাল লেগেছে। পুরো টিম নিয়ে শীঘ্রই কলকাতায় আসবেন। ছবির অভিনেতাদের নিয়ে ওয়ার্কশপ করবেন শ্যামজি।”
[আরও পড়ুন: অবশেষে মেয়েকে ক্যামেরার সামনে আনলেন বিপাশা! কার মতো দেখতে ছোট্ট দেবীকে?]
শ্যাম কৌশল শুধুই ভিকি কৌশলের বাবা হিসেবে পরিচিত নন। বলিউডের জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর। বাজিরাও মস্তানি, পদ্মাবত, পিএস১, পিএস২, মণিকর্ণিকার মতো জনপ্রিয় ছবির অ্য়াকশনের দায়িত্বে ছিলেন তিনি। এটাই শ্য়ামের প্রথম বাংলা ছবি। জুলাই মাসের শেষের দিকেই শুরু হবে এই ছবির শুটিং।
[আরও পড়ুন: ‘মেয়ের সঙ্গে এসব দেখতে পারবেন তো?’, ওটিটি-তে নগ্নতা-যৌনতা নিয়ে সরব সলমন]
সর্বশেষ খবর
-
বৃষ্টি কমতেই ভ্যাপসা গরম! বিশ্বকর্মা পুজোর আগে জেনে নিন বঙ্গের আবহাওয়া আপডেট
-
রেজিনগরে ঋত শিবিরের প্রার্থী সফিউজ্জামান আবু তাহেরের ভাগ্নে? কী বলছেন এনসিপি সাংসদ?
-
গণেশ পুজোয় দেশি লুকে টিফানি, ট্রাম্পকন্যার সঙ্গে ছবি পোস্ট করে ‘সুন্দরী’ সম্বোধন সঞ্জয়ের
-
রোগী পিছু ফি ৮০০ টাকা, আটটি চেম্বার! সোনারপুরে গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক
-
‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’, মোদিকে বলিউডি বার্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর, কী বললেন পুতিনকে?