সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেক আশা করে বলিউডে পা রেখেছিলেন দক্ষিণের সুপারস্টার বিজয় দেবরকোন্ডা। তবে লাইগার ছবি মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহেই ভরাডুবি। ফিল্ম সমালোচকারও এই ছবিকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। তা হঠাৎ এমনটা ঘটার কারণ? সত্যি কি একতা খারাপ ছবি ‘লাইগার’? এই উত্তর খুঁজতেই সম্প্রতি নিজেই এক সিনেমাহলে পৌঁছে গিয়েছিলেন ছবির নায়ক বিজয়। দর্শকদের মধ্যে বসেই দেখলেন ‘লাইগার’। আর দেখার পর একেবারেই হতাশ দক্ষিণের এই সুপারস্টার।
গপ্পোটা হল, ‘লাইগার’ কেন দর্শকদের পছন্দ হচ্ছে না, সেটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বিজয়। সেটা জানার জন্যই সিনেমাহলে ছবিটা দেখতে পৌঁছেছিলেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, ‘লাইগার’ দেখার পর রীতিমতো কেঁদে ভাসিয়েছেন বিজয়। সঙ্গে হতাশ হয়ে বাড়ি ফিরেছেন।
বিজয়ের ঘনিষ্ঠমহলের থেকে পাওয়া খবর অনুযায়ী, বিজয় নাকি স্পষ্ট জানিয়েছে, ছবিটা যে শেষমেশ এরকম হবে, তা আগে বুঝতে পারেননি। এমনকী, তিনি জানিয়েছেন আগে জানলে লাইগার ছবি সই করতেন না।
[আরও পড়ুন: ফ্লপ ‘লাল সিং চাড্ডা’, ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ মেটাতে পারিশ্রমিক নাও নিতে পারেন আমির!]
বলিউডে এমনিতে ভরাডুবি চলছে। একের পর এক ছবি ডাহা ফ্লপ। ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘লাল সিং চাড্ডা’, ‘রক্ষাবন্ধন’। তার উপর বলিউড ছবি বয়কটের ডাক। এরই মাঝে অনেকে মনে করেছিলেন দক্ষিণী সুপারস্টার বিজয়ের ম্যাজিক হয়তো বক্স অফিসে সুদিন ফেরাবে। কিন্তু শেষমেশ তাও হল না। উলটে ‘লাইগার’ ছবির দশা দেখে অন্য বড়মাপের ছবিগুলোর প্রযোজকদের মাথায় চিন্তার ভাঁজ। এই ফ্লপের ট্রেন্ড চলতে থাকলে বলিউডের হাল ফেরানো বেশ কঠিন বলে মনে করছেন অনেকেই।
[আরও পড়ুন: হলিউডেও এবার ‘পুষ্পা’ ম্যাজিক, সুপারহিরোর চরিত্রে দেখা যাবে আল্লু অর্জুনকে!]
সর্বশেষ খবর
-
‘রবীন্দ্রসঙ্গীত নয়, তৃণমূল আমলে বোমার শব্দ শোনা যেত’, মমতাকে বিঁধে শুভেন্দুর প্রশংসা শাহর
-
যেন হিন্দি ছবির স্ক্রিপ্ট! এক তরুণীর প্রেমে দুই গ্যাংস্টারের লড়াই, নাগপুরে ভিড় রাস্তায় ভয়ংকর হত্যাকাণ্ড
-
ভারতের কাছে হেরে ভয় পেয়ে গিয়েছে! দ্বিতীয় টেস্টে স্পিন পিচের ‘মোহ’ থেকে সরছে শ্রীলঙ্কা
-
কুমোরটুলিকে কেন্দ্র করে পর্যটনের রূপরেখা! ‘মাস্টারপ্ল্যান’ তৈরির উদ্যোগ রাজ্যের
-
জাতীয় পশুর শিকার জাতীয় পাখি! মহারাষ্ট্রের জঙ্গলে লেন্সবন্দি বিরল দৃশ্য