Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Vijay Deverakonda-Rashmika Mandanna

বিয়ের মাসপূর্তিতে মন্দিরে পুজো দিতে গিয়ে কেলেঙ্কারি! রশ্মিকাকে ঢাল হয়ে আগলালেন বিজয়

আসন্ন সিনেমা 'রণবালি'র শুটিংয়ের জন্য এইমুহূর্তে অন্ধ্রপ্রদেশে রয়েছেন বিজয়-রশ্মিকা। ২৬ মার্চ মন্দিরে কাজের অবসরে বিয়ের একমাসের জন্মদিন উপলক্ষে অনন্তপুর মন্দিরে পুজো দিতে যান নবদম্পতি। ভিড়ে চিড়েচ্যাপটা রশ্মিকাকে কীভাবে আগলে রাখলেন বিজয়? সেই ভিডিওই ভাইরাল নেটভুবনে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৬, ১৯:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৬, ১৯:৩০

options
link
বিয়ের মাসপূর্তিতে মন্দিরে পুজো দিতে গিয়ে কেলেঙ্কারি! রশ্মিকাকে ঢাল হয়ে আগলালেন বিজয় zoom
অনন্তপুর মন্দিরে পুজো বিজয়-রশ্মিকার। ছবি- সংগৃহীত
Advertisement

গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় আসরে সাতপাকে বাঁধা পড়েন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা (Vijay Deverakonda-Rashmika Mandanna)। বিয়ের পর ‘সংস্কারী’ নবদম্পতি দেশের বিভিন্ন রাজ্যের মন্দিরে পুজো পাঠিয়ে মিষ্টিও বিলি করেছিলেন। বিজয়-রশ্মিকার এহেন দান-ধ্যান এবং আচার-অনুষ্ঠান পালনের রীতিতে মুগ্ধ হয়েছিল অনুরাগীমহলও। এবার বিয়ের একমাস পূর্তিতে মন্দিরে পুজো দিতে গিয়ে অনভিপ্রেত অভিজ্ঞতার শিকার দাক্ষিণাত্যভূমের সুপারস্টার দম্পতি!

হাতের নাগালে তারকাজুটিকে পেয়ে রীতিমতো ছেঁকে ধরেন ভক্তরা। নিরাপত্তাবলয় থাকা সত্ত্বেও রেহাই পাননি সেলেব দম্পতি! ভিড়ের হাত থেকে বাঁচতে রশ্মিকা তখন বিজয়কে পিছন থেকে জাপটে ধরে রয়েছেন। তারপর?

অনন্তপুর মন্দিরে পুজো বিজয়-রশ্মিকার। ছবি- সংগৃহীত

মধুচন্দ্রিমা সেরেই সম্প্রতি লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় ফিরেছেন নবপরিণীতা নায়িকা। আসন্ন সিনেমা ‘রণবালি’র শুটিংয়ের জন্য এইমুহূর্তে অন্ধ্রপ্রদেশে রয়েছেন বিজয়-রশ্মিকা। সেই প্রেক্ষিতেই ২৬ মার্চ মন্দিরে কাজের অবসরে বিয়ের একমাসের জন্মদিন উপলক্ষে অনন্তপুর মন্দিরে পুজো দিতে যান নবদম্পতি। আর সেখানেই ‘বিরোশ’কে দেখতে কাতারে কাতারে লোক ভিড় জমিয়েছিলেন। হাতের নাগালে তারকাজুটিকে পেয়ে রীতিমতো ছেঁকে ধরেন ভক্তরা। নিরাপত্তাবলয় থাকা সত্ত্বেও রেহাই পাননি সেলেব দম্পতি! ভিড়ের হাত থেকে বাঁচতে রশ্মিকা তখন বিজয়কে পিছন থেকে জাপটে ধরে রয়েছেন। তারপর? ঠিক এমন সময়েই বিজয় দেবেরাকোন্ডাকে দেখা গেল, দায়িত্ববাণ স্বামীর মতো স্ত্রীকে ভিড়ের মাঝে আগলে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে। আর সেলেব দম্পতির এহেন মিষ্টি মুহূর্তই আপাতত ভাইরাল। যা দেখে আপ্লুত ভক্তরাও। ভাইরাল ওই ভিডিওতেই বিরোশকে দেখা গেল, হনুমান মন্দিরে ভক্তিভরে পুজো দিতে। বিয়ের মাসপূর্তিতে পুরোহিতদের থেকে আশীর্বাদও নেন বিজয়-রশ্মিকা। তারকাদম্পতির এহেন আধ্যাত্মিক মুহূর্ত সোশাল পাড়ায় ছড়িয়ে পড়তেই প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anantapur_diaries (@atp_diaries)

প্রসঙ্গত, বিজয়-রশ্মিকার মধুচন্দ্রিমার গন্তব্য নিয়েও ফিসফাস কম হয়নি। থাইল্যান্ডের কো সামুইতে কেমন কাটল হানিমুন? সেসব রঙিন মুহূর্ত দেখার জন্য ভক্তদের প্রায় ‘চাতক পাখি’র দশা হয়েছিল। সম্প্রতি নিজেরাই সেই রোম্যান্টিক সফরের ভিডিও ভাগ করে নেন সোশাল পাড়ায়। খবর, থাইল্যান্ডের কো সামুইয়ে এয়ারবিএনবি ভিলাতে ছিলেন তারকাদম্পতি। সেখান থেকেই ফিরেই কাজে মনোনিবেশ করেছেন বিরোশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.