Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Vikram Gokhale

বলিউডের জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলের মৃত্যুর খবর আসলে গুজব, জানাল পরিবার

'হাম দিল দে চুকে সনম' ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের বাবার চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২২, ১০:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২২, ১০:১২

options
link
বলিউডের জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলের মৃত্যুর খবর আসলে গুজব, জানাল পরিবার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেতা বিক্রম গোখলের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ কোমায় রয়েছেন বছর চুরাশি ওই অভিনেতা৷ মৃত্যুর গুজব উড়িয়ে একথা জানান অভিনেতার স্ত্রী ও মেয়ের। দ্রুত আরোগ্য কামনা করার আরজিও জানিয়েছেন তাঁরা। সংবাদ সংস্থা পিটিআই থেকে পাওয়া খবর অনুযায়ী, কয়েকদিন আগেই পুনের হাসপাতালে ভরতি করা হয় অভিনেতা বিক্রম গোখলেকে। বুধবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। তবে ঠিক কী কারণে অভিনেতাকে হাসপাতালে ভরতি করা হয়েছে, তা জানা যায়নি।

শুধু বলিউডে নয়, মারাঠি ছবি ও নাটকে অভিনয় করেও জনপ্রিয় হয়েছেন বিক্রম (Vikram Gokhle)। তবে ২০১৬ সালে গলার সমস্যার জন্য অভিনয়ে সাময়িক বিরতি দিতে হয়। সেই সমস্যা থেকেই ফের হাসপাতালে ভরতি হয়েছিলেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অভিনেতা বিক্রম গোখলের শারীরিক অবস্থা নিয়ে একেবারে মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

[আরও পড়ুন: এবার সলমনের হাত ধরে বড়পর্দায় ভাগ্নি আলিজেহ, জানেন কোন ছবিতে দেখা যাবে?]

‘হাম দিল দে চুকে সনম’, ‘খুদা গওয়া’, ‘মিশন মঙ্গল’ ‘অগ্নিপথে’র মতো জনপ্রিয় হিন্দি ছবিতে কাজ করেছেন বিক্রম গোখলে। ২০১০ সালে জাতীয় পুরস্কার পান। তাঁকে শেষ দেখা গিয়েছে শিল্পা শেট্টির ‘নিকাম্মা’-তে চলতি বছরের জুন মাসে।

[আরও পড়ুন: কার মতো দেখতে প্রিয়াঙ্কার মেয়েকে? নতুন ছবি পোস্ট হতেই চর্চা শুরু নেটপাড়ায়]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.