সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ব্যাঙ্ক একেবারে খালি! হাতে কোনও টাকা নেই! সব টাকা নতুন ছবির জন্য কাজে লাগিয়ে ফেলেছি!’ একের পর এক বলেই চললেন ‘দ্য় কাশ্মীর ফাইলস’ খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সঙ্গে জানালেন, কাশ্মীর ফাইলসের সাফল্যের পর যাঁরা ভেবেছিলেন আমি কোটিপতি হয়ে গিয়েছি, তাঁরা আদপে সত্য়িটাই জানেন না।
সম্প্রতি সাক্ষাৎকারে উপরের কথাগুলোই বলেছেন বিবেক। পরিচালক জানান, ”দ্য কাশ্মীর ফাইলস ছবির সাফল্যের জন্য় আমি আপ্লুত। তবে এই ছবি থেকে প্রযোজক সংস্থা জি-এর ধরে অনেক টাকা ঢুকতে পারে। কিন্তু আমার ব্যাঙ্ক খালি। কেননা, যা টাকা রোজগার করেছিলাম, তা নতুন ছবিতে লাগিয়ে দিয়েছি। তাই আপাতত আমার কাছে কোনও টাকা নেই। আমি দেউলিয়া।”
[আরও পড়ুন: ‘শ্রদ্ধার মতো ৩৫ টুকরো হয়ে যেতাম!’ পুলিশের কাছে জবানবন্দি তুনিশার প্রেমিক সিজানের]
‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি তৈরি করে গোটা দেশ, দুনিয়ায় রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছিল এই ছবি। তবে শুধু ব্যবসা নয়, সমালোচকদের কাছ থেকেই দারুণ প্রশংসা কুড়িয়েছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’। তারপর থেকেই চর্চায় ছিলেন পরিচালক বিবেক। তাঁর পরের ছবি কী? তা নিয়েও আলোচনা চলছিল বলিউডে। সব গুঞ্জনে ইতি দিয়ে এবার বিবেক নিজেই সোশ্য়াল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলেন, তাঁর নতুন ছবির নাম ও বিষয়। সঙ্গে প্রকাশ্যে এনেছিলেন ছবির পোস্টারও। বিবেকের নতুন ছবির নাম ‘ভ্যাকসিন ওয়ার’ (The Vaccine War)।
[আরও পড়ুন: শুধু রশ্মিকা নন, ‘পুষ্পা ২’ ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে জুটিতে আরেক নায়িকাও! জানেন কে? ]
সর্বশেষ খবর
-
মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের আট জেলায় কালবৈশাখীর সতর্কতা
-
আদালতে ধমক খেলেন অভিষেক! কখন সিআইডির কাছে যাবেন? ১০ মিনিটে জানানোর নির্দেশ
-
সলমন ঘনিষ্ঠ হওয়াই কাল! এবার গুরু রানধাওয়ার দিল্লির ‘আখাড়া’য় গুলি চালাল বিষ্ণোই গ্যাং
-
সাময়িক স্বস্তি! হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের
-
রাজ্যসভায় ফের ভাঙল তৃণমূল, সুখেন্দু-সুস্মিতার পর ইস্তফা আরও এক সাংসদের