Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
International Women's Day

নির্দিষ্ট দিন উদযাপনে বিশ্বাসী নন শ্রাবন্তী, সোহিনীর কাছে ছকভাঙা নারী কারা? নারী দিবসে অকপট টলিপাড়ার অভিনেত্রীরা

শুটিং ফ্লোর থেকে ব্যক্তিগত জীবন, সবটাই সমানতালে সামলান তাঁরা। কোনও কোনও ক্ষেত্রে তাঁরা নিজেরাই এক একজন ছকভাঙা নারী। আন্তর্জাতিক নারী দিবসে সংবাদ প্রতিদিন ডিজিটালকে টলিপাড়ার অভিনেত্রীদের কাছে ছকভাঙা নারীর সংজ্ঞাটা ঠিক কী?

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ১৮:০২

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ১৮:০২

options
link
নির্দিষ্ট দিন উদযাপনে বিশ্বাসী নন শ্রাবন্তী, সোহিনীর কাছে ছকভাঙা নারী কারা? নারী দিবসে অকপট টলিপাড়ার অভিনেত্রীরা zoom
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সোহিনী সেনগুপ্ত, ছবি: সোশাল মিডিয়া।
Advertisement

৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day)। বছরের বাকি আর পাঁচটা দিনের থেকে এই দিনটা একেবারেই আলাদা। চারিদিকে নারীদের জয়গান। বিশ্বায়নে, পণ্যায়নে সর্বক্ষেত্রেই সাধারণী নমস্তুতে। পিছিয়ে নেই টলিউডের অভিনেত্রীরাও। শুটিং ফ্লোর থেকে ব্যক্তিগত জীবন, সবটাই সমানতালে সামলান তাঁরা। কোনও কোনও ক্ষেত্রে তাঁরা নিজেরাই এক একজন ছকভাঙা নারী। আন্তর্জাতিক নারী দিবসে সংবাদ প্রতিদিন ডিজিটালকে টলিপাড়ার অভিনেত্রী জানালেন তাঁদের কাছে নারী দিবসের সংজ্ঞাটা ঠিক কী?

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, টলিউডে মনে হয় না এই মুহূর্তে এমন কোনও অভিনেত্রী আছেন যাঁর জীবনটা এতটা সিনেম্যাটিক এবং ঘটনাবহুল। শ্রাবন্তীর কাছে নারী দিবস কী? সংবাদ প্রতিদিন ডিজিটালকে এই নিয়ে নায়িকা বললেন,”আসলে আমি যেদিন থেকে আমার মা-কে দেখেছি বা বুঝেছি, সেটাই আমার কাছে নারী দিবস। আমি আলাদা করে নারী দিবস উদযাপনে বিশ্বাসী নই। মায়ের পেট থেকে আমার জন্ম, আমার সারভাইভাল, এর চেয়ে বড় উদযাপন আর কী হতে পারে। আর আমি আমার মাকে দেখে বড় হয়েছি, অমন শক্তিশালী মহিলা খুব কম দেখেছি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Tollywood actress Srabanti Chatterjee opens up over gym case
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ছবি: সোশাল মিডিয়া।

শ্রাবন্তী নিজেও যে একজন ছকভাঙা নারী তা বললে অত্যুক্তি হবে না। অভিনয় থেকে সম্পর্ক, দাম্পত্য, প্রেম সবকিছু নিয়ে তুমুল চর্চাতেও তিনি অবিচল থেকেছেন নিজের সিদ্ধান্তে। হেঁটেছেন স্রোতের বিপরীতে। নায়িকা আরও বলেন, “আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, যখনই জীবনে তলানিতে নেমে গিয়েছি, ঈশ্বর বলো বা যাই বলো ঠিক আমাকে উপরে টেনে তুলেছে। নিজেকে লাকি মনে করি। এবং ভালো থাকাটা খুব গুরুত্বপূর্ণ। যেখানে ভালো লাগছে না বা আমার নিজের মনে হচ্ছে যে নিজের সম্মানটা থাকছে না সেখানে তো থেকে লাভ নেই। আমার জীবনটা আমাকেই দেখতে হবে, অন্য লোকে আমার জীবনটা চালাতে পারবে না। যখন কেরিয়ার শুরু করেছিলেন, সেখান থেকে আজকের সময়টা অনেক আলাদা।”

অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত, ছবি: সোশাল মিডিয়া।

অভিনেত্রী সোহিনী সেনগুপ্তর কাছে ছকভাঙা নারীর অর্থ কী? অভিনেত্রী বলেন, “আমার কাছে ছকভাঙা নারী সে যে শুধু নিজের জন্য না, বরং মা-বাবা, সন্তান, পরিবারের পাশাপাশি পুরো পৃথিবীর জন্য বাঁচেন। এই পৃথিবীতে যা যা জীবন্ত সেই সব কিছুকে যিনি আগলে রাখেন আমার কাছে ছকভাঙা নারী তিনিই। এই জীবনের যে জার্নি সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমি একজন শিল্পী তাই আমার কাছে জীবনের প্রাপ্তি, অপ্রাপ্তি ও ফলাফলের থেকেও এই যাপনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.