সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির মঞ্চে দুজন দুই মতে বিশ্বাসী। তবে সিনেমার জগতে সহকর্মী। বাংলার ‘বাঘা যতীন’ দেবের (Actor Dev) সঙ্গে দেখা হল অনুপম খেরের (Anupam Kher)। সোশাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি। আর সেই সঙ্গে জানালেন দেব তাঁর অন্যতম প্রিয় অভিনেতা।

ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অকুতোভয় সৈনিক যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। শোনা যায়, শুধুমাত্র একটি ছুরি নিয়ে তিনি একাই বাঘ মেরেছিলেন। সেই কারণেই তাঁকে বাঘা যতীন নামে ডাকা হত। এমন বিপ্লবীর চরিত্রকে শুধু বাংলা নয় সারা দেশের সামনে নিয়ে আসছেন দেব (Dev)। আগামী ১৯ অক্টোবর আগে বাংলায় ‘বাঘা যতীন’ (Bagha Jatin) মুক্তি পাবে, তারপর ২০ অক্টোবর সারা দেশে হিন্দি ভাষায় মুক্তি পাবে ছবিটি।
[আরও পড়ুন: ‘মিমি পোলাও-খাসির মাংসর মতো, হজম করতে জানতে হবে’, মন্তব্য আবিরের, ভিক্টরের কী মত?]
মঙ্গলবার দেবের সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করে অনুপম খের লেখেন, “কলকাতা বিমানবন্দরে দেখা হল আমার অন্যতম প্রিয় বাঙালি অভিনেতা দেবের সঙ্গে। বাঘা যতীন সিনেমার জন্য ওকে আর ওর টিমকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা হিন্দিতেও মুক্তি পাবে।”

এই পোস্ট শেয়ার করে আবার দেব লেখেন, “অনেক অনেক ধন্যবাদ স্যার, যা বলেছিলাম, আপনার মতো এমন অমায়িক ব্যবহার করা তারকা এর আগে দেখিনি। এই উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। আশা করি খুব শিগগিরিই আবার দেব।”
Thank you so much Sir.
Like I said, I haven’t met a more humble star than you. Thank you for the warmth. Hope to see you soon. 😊 https://t.co/wOR7Glvi0Y— Dev (@idevadhikari) September 26, 2023
[আরও পড়ুন: বিয়ের মণ্ডপেই রাঘবকে কাছে টেনে চুম্বন! দেখুন ‘বিন্দাস ব্রাইড’ পরিণীতির কাণ্ড ]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার