Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬
Harnaaz Priyanka

কোন অভিনেত্রীর বায়োপিকে অভিনয় করতে চান? জানালেন মিস ইউনিভার্স হরনাজ

একুশ বছরের বিউটি ক্যুইনের বলিউড ডেবিউ যেন শুধু সময়ের অপেক্ষা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০২২, ১৮:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০২২, ১৮:০৯

options
link
কোন অভিনেত্রীর বায়োপিকে অভিনয় করতে চান? জানালেন মিস ইউনিভার্স হরনাজ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোন অভিনেত্রীর বায়োপিকে অভিনয় করতে চান? জানিয়ে দিলেন মিস ইউনিভার্স হরনাজ সান্ধু (Harnaaz Sandhu)। প্রিয়াঙ্কা চোপড়ার বড় ফ্যান ২১ বছরের বিউটি ক্যুইন। তাই সুযোগ পেলে তাঁর চরিত্রেই অভিনয় করতে চান। 

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মিস ইউনিভার্স পর্ব শেষ করে ইতিমধ্যেই দেশে ফিরেছেন হরনাজ। এক সর্বভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার প্রতি নিজের মুগ্ধতার কথা জানান তিনি। সুযোগ পেলে কোন অভিনেত্রীর বায়োপিকে অভিনয় করবেন? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার নাম বলেন হরনাজ। কারণ হিসেবে জানান, প্রাক্তন মিস ওয়ার্ল্ড তাঁকে প্রতিপদে অনুপ্রাণিত করেছেন। প্রিয়াঙ্কা শুধু সৌন্দর্য প্রতিযোগিতায় সাফল্যই পাননি, অভিনয় ও সংগীতের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। 

 

[আরও পড়ুন: Royal Bengal Tiger: শেষ ‘বাঘবন্দি খেলা’, ৬ দিন পর জালে কুলতলির রয়্যাল বেঙ্গল]

২১ বছর পর ভারতে মিস ইউনিভার্সের মুকুট এনেছেন হরনাজ। তাঁর আগে ২০০০ সালে এই খেতাব পেয়েছিলেন লারা দত্ত। সে বছরই বিশ্বসুন্দরী হয়েছিলেন প্রিয়াঙ্কা (Priyanka Chopra)। ঘটনাচক্রে হরনাজের বয়স এখন একুশ। অর্থাৎ প্রিয়াঙ্কা যে বছর বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছিলেন, সে বছরই বর্তমান মিস ইউনিভার্সের জন্ম হয়েছিল। হরনাজের সাফল্যের পর তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন প্রিয়াঙ্কা। প্রার্থনা করেন, এটি যেন তাঁর জীবনের নতুন শুরু হয়।

৭০ তম মিস ইউনিভার্সের আসর বসেছিল ইজরায়েলে। সেখানেই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন হরনাজ। শেষমেশ জয়ের হাসি হাসেন বছর একুশের তরুণী। তাঁর মাথায় জয়ের মুকুট পরিয়ে দেন গতবারের মিস ইউনিভার্স বিজয়ী মেক্সিকোর তরুণী আন্দ্রিয়া মেজা। এখন হরনাজের বলিউড ডেবিউ শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অনেকে। প্রিয়াঙ্কার পাশাপাশি বলিউড বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan)  বিপরীতে কাজ করারও ইচ্ছে রয়েছে হরনাজের। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Harnaaz Kaur Sandhu (@harnaazsandhu_03)

[আরও পড়ুন: COVID-19: করোনা আক্রান্ত BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, পিছিয়ে গেল ‘দাদাগিরি’র শুটিং]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.