Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Sonakshi Zaheer

‘তোমাকে মেলোডির মতো ভালোবাসি’, মোদি-মেলোনির ‘চকোলেট কূটনীতি’তে টুইস্ট সোনাক্ষী-জাহিরের

'মেলোডি' মিমে মজে জাহির ইকবাল। টফি হাতে স্ত্রী সোনাক্ষী সিনহার জন্য কী করলেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ১৩:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ১৩:৪৪

options
link
‘তোমাকে মেলোডির মতো ভালোবাসি’, মোদি-মেলোনির ‘চকোলেট কূটনীতি’তে টুইস্ট সোনাক্ষী-জাহিরের zoom
মোদি-মেলোনির 'চকোলেট কূটনীতি'তে টুইস্ট সোনাক্ষী-জাহিরের।
Advertisement

“এদিকে ত্বরিত সূর্য রোমের আকাশে/ যদিও কুয়াশাঢাকা আকাশের নীল, তবুও বিপ্লবী জানে, সোভিয়েট পাশে…”, রোমে মোদি-মেলোনির ‘বন্ধুত্বে’র আখ্যানের কথা বলতে হলে সুকান্ত ভট্টাচার্যের লেখা এই কবিতার উদ্ধৃতি ধার করে নিতে হয়। বুধের পড়ন্ত বিকেলে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ‘মেলোডি’ উপহার দিয়ে কূটনৈতিকমহলে সাড়া ফেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই রাষ্ট্রপ্রধানের এহেন ‘চকোলেট কূটনীতি’ নিয়ে রাজনৈতিকমহলের গণ্ডি পেরিয়ে বিনোদুনিয়ার টেবিলেও ‘চায়ে পে চর্চা’র অন্ত নেই। এবার সেই আলোচনাযজ্ঞেই ঘৃতাহূতির কাজ করল সোনাক্ষী-জাহিরের টুইস্ট!

রোমে মোদি-মেলোনি।

জর্জিয়া মেলোনিকে পারলের ‘মেলোডি’ চকোলেট উপহার দিয়েছেন মোদি। সেই ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে ইটালির প্রধানমন্ত্রী বলতে শোনা গেল, “প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য উপহার এনেছেন। খুবই ভালো চকোলেট। মেলোডি।” এরপরই দুই রাষ্ট্রনেতা হাসতে থাকেন। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত পেটে খিল ধরিয়েছে নেটিজেনদেরও। যা দেখে দেখে মুচকি হেসে তাঁরা বলছেন, ‘খুব চকোলেটি!’ সোশাল পাড়াতেও ‘মেলোডি’ মিমের বন্যা। এমন আবহেই সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল যা করলেন, তা নিয়ে নেটভুবনে রসিকতার অন্ত নেই।

Advertisement

খানিক দুষ্টু-মিষ্টিভাবে সোনাক্ষী বলেন, “থাক, তাহলে আর জিজ্ঞেস করার দরকার নেই।” ভিডিওতে দেখা যায় তৎক্ষণাৎ নাটকীয় ভঙ্গিতে পকেট থেকে একটি ‘মেলোডি’ টফি বের করে জাহির বেশ বলেন, “মেলোডি খাও,…।” 

Sonakshi Sinha Sparks Pregnancy Rumours As She Stuns In Anarkali
সোনাক্ষী-জাহির।

বুধবার রাতে সোশাল পাড়ায় একটি মজার ভিডিও ভাগ করে নিয়েছেন তারকাদম্পতি। প্রকাশ্যে খুনসুটি করতে সোনাক্ষী-জাহিরের জুড়ি মেলা যে ভার, সেকথা ভক্তমহলের ভালোই জানা। সেই ভিডিওতেই শত্রঘ্নকন্যার হাতে ‘মেলোডি টফি’ দিয়ে প্রেম নিবেদন করতে দেখা গেল জাহির ইকবালকে। যেখানে স্বামী জাহিরের উদ্দেশে অনুসন্ধিৎসু সোনাক্ষী প্রশ্ন ছোড়েন, “তুমি কি আমাকে কিছু জিজ্ঞেস করবে?” জবাবে জাহির জানান, “তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি।” এরপর খানিক দুষ্টু-মিষ্টিভাবে নায়িকা বলেন, “থাক, তাহলে আর জিজ্ঞেস করার দরকার নেই।” ভিডিওতে দেখা যায় তৎক্ষণাৎ নাটকীয় ভঙ্গিতে পকেট থেকে একটি ‘মেলোডি’ টফি বের করে জাহির বেশ বলেন, “মেলোডি খাও, নিজেই জেনে যাবে।” যার হিন্দি তর্জমা করলে দাঁড়ায়, ‘মেলোডি খাও খুদ জান জায়ো…’। আসলে এই সংলাপ মেলোডির জনপ্রিয় বিজ্ঞাপনের। সেখান থেকে ধার করেই স্ত্রীকে মেলোডি চকোলেট দিয়ে প্রেম নিবেদন করেন জাহির। যে ভিডিও দেখে নেটপাড়ার প্রশ্ন, আপনারা কি পরোক্ষভাবে মোদি-মেলোনির ‘বন্ধুত্ব’কে অন্যদিকে ইঙ্গিত করলেন?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonakshi Sinha (@aslisona)

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.