প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী ডলি পার্টন। বিশ্বতারকা মার্কিন কান্ট্রি গায়িকার বয়স হয়েছিল ৮০। তাঁর পরিবারের তরফে এই খবর জানানো হয়েছে। তিনি দীর্ঘদিন মারণ রোগ ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। ডলি প্রয়াত হলেও তাঁর গান আরও দীর্ঘ সময় ধরে সঙ্গীতপ্রেমী মানুষের স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবে।
মাত্র ৬ বছর বয়সে লিখেছিলেন জীবনের প্রথম গান। সেই গান লেখা হয়েছিল তাঁর রেশম চুলের পুতুলকে নিয়ে। সেদিনই তিনি বুঝতে পেরেছিলেন তাঁর কাছে নিজেকে প্রকাশ করার সবচেয়ে বড় অবলম্বন গান। সেই শুরু। ছয় দশক ধরে সংরাইটার, গায়িকা, অভিনেত্রী হিসেবে ভুবন মাতিয়েছিলেন তিনি। একদিকে ক্যারিশ্মা, অন্যদিকে হৃদয়স্পর্শী লিরিক- ডলিকে কুর্নিশ করেছেন সারা বিশ্বের শ্রোতারাই।
আরও পড়ুন:
জন্ম ১৯৪৬ সালের ১৯ জানুয়ারি। এক দরিদ্র পরিবারের সন্তান ডলি। বারো ভাইবোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। সেখান থেকেই স্বপ্নের উত্থান। কিশোরী বয়সে শুরু সঙ্গীত জীবন। মাত্র ২১ বছরে বেরল অ্যালবাম ‘হ্যালো, আই অ্যাম ডলি’। রাতারাতি তারকা হয়ে ওঠেন ডলি। সেই তারকাদ্যুতি আর ছেড়ে যায়নি তাঁকে। ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’ কিংবা মায়ের উদ্দেশে লেখা ‘কোট অব মেনি কালারস’-এর মতো গানের আবেদন ফুরোবে না কোনওদিনই। একটা পরিসংখ্যান বলছেন এযাবৎকালে তাঁর রেকর্ড বিক্রি হয়েছে ১০ কোটিরও বেশি! সারা জীবনে জিতেছেন ১০টি গ্র্যামি পুরস্কার। মনোনীত হয়েছেন ৫৫ বার। এদিকে হলিউডেও তিনি কাজ করেছেন। অভিনেত্রী হিসেবেও ‘দ্য বেস্ট লিটল হোরহাউস ইন টেক্সাস’-এর মতো ছবিতে তাঁর কাজ অবিস্মরণীয় হয়ে থেকে যাবে।
এহেন খবরে সঙ্গীতবিশ্ব জুড়ে শোকের ছায়া। শোকপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন- ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, সর্বকালের অন্যতম সেরা কান্ট্রি সঙ্গীতশিল্পী, যিনি সঙ্গীতের গণ্ডি ছাড়িয়ে আরও অনেক উঁচুতে আসীন ছিলেন, সেই ডলি পার্টন এইমাত্র প্রয়াত হয়েছেন। যা লক্ষ লক্ষ মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মতো কেউ কখনও ছিল না এবং ভবিষ্যতেও কখনও আসবে না। তাঁর প্রতি সম্মান জানিয়ে, আজ সন্ধ্যা ৬টা থেকে শুরু করে এক সপ্তাহের জন্য সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে আমি আমেরিকার জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিচ্ছি। শান্তিতে ঘুমান, ডলি! পৃথিবী আপনাকে ভালোবাসে।’
Very sad to report that Dolly Parton, one of the greatest Country singers, and far beyond, EVER, has just passed away. This is a true loss for millions of people. There has never been anyone like her, and never will. In her honor, I am lowering the American flag throughout the… pic.twitter.com/WICghhk73d
— Commentary Donald J. Trump Truth Social Posts On X (@TrumpTruthOnX) August 25, 2026
পাশাপাশি শোকপ্রকাশ করেছেন গোটা বিশ্বের অসংখ্য সেলেব্রিটিরা। হলিউড চেম্বার অব কমার্স ‘ক্ষণজন্মা প্রতিভা’ হিসেবে উল্লেখ করে হলিউড ওয়াক অব ফেমে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে। হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস-সহ অসংখ্য তারকা-সহ মার্কিন বিনোদন দুনিয়ার বহু মানুষই তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। করেছেন শোকপ্রকাশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যাদবপুরের পর এবার ছাত্র সংঘর্ষ বারাসত বিশ্ববিদ্যালয়ে, ‘টিএমসিপির জঙ্গিপনা’, অভিযোগ এবিভিপির
-
দোলাচলে ২০ এনসিপিআই সাংসদের পদ! ‘সুপ্রিম’ নোটিসের পর সুদীপ-কাকলিদের জবাব তলব লোকসভার স্পিকারের
-
থামল সোনালের একার লড়াই, সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, ভারতের টেস্টজয় সময়ের অপেক্ষা?
-
নিউইয়র্কে ভাগবতের সভায় তীব্র আপত্তি মেয়র মামদানির, মুখ খুললেন ভারত নিয়েও
-
অবৈধ বালি কারবারিদের থেকে ‘ঘুষ’, ফাঁদ পেতে ঝাড়গ্রামে পাকড়াও পুলিশ কনস্টেবল