Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬

যৌন হেনস্তা করেছিলেন জিতেন্দ্র, বিস্ফোরক অভিযোগ অভিনেতার ভাইঝির

কেন উঠল এমন অভিযোগ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০১৮, ১৭:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০১৮, ১৭:৫৫

options
link
যৌন হেনস্তা করেছিলেন জিতেন্দ্র, বিস্ফোরক অভিযোগ অভিনেতার ভাইঝির zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিতেন্দ্রর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেন তাঁর ভাইঝি। তিনি জানিয়েছেন মাত্র ১৮ বছর বয়সে তাঁকে যৌন নির্যাতন করেছিলেন এই অভিনেতা।

২০১৭ সালের মাঝামাঝি হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টাইনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ নিয়ে সোশ্যাল সাইটগুলোতে শুরু হয়েছিল #MeToo ক্যাম্পেন। এমনকী ২০১৮ সালের গোড়ার দিকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডেও এই ক্যাম্পেনকে সমর্থন করে কালো পোশাকে হেঁটেছিলেন হলিউডের নায়িকারা। তবে এই ক্যাম্পেন শুধু হলিউডেই থেমে থাকেনি। পৌঁছে গিয়েছিল বলিউডের দরজাতেও। এবার সেই #MeToo ক্যাম্পেনে সাড়া দিয়ে এগিয়ে এলেন জিতেন্দ্রর ভাইঝি। তিনি হিমাচল প্রদেশ পুলিশের কাছে প্রবীণ অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জানালেন। জানিয়েছেন, ঘটনাটি ঘটানোর সময়  জিতেন্দ্রর বয়স ছিল ২৮। অন্যদিকে, তিনি তখন ১৮ বছরের যুবতী। সেই সময় কাকার যৌন নির্যাতনের শিকার হন। শুটিং দেখাতে নিয়ে যাওয়ার নাম করেই দুষ্কর্মটি ঘটিয়েছিলেন এই বলি অভিনেতা। এমনই অভিযোগ ভাইঝির।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বিয়ের পর শুরু পাওলির নয়া ইনিংস, ‘আহারে মন’-এর ফ্লোরে খোশমেজাজে নায়িকা]

এখন জিতেন্দ্রর বয়স ৭৫। আর অভিযোগকারিনী ৬৫ বছর বয়সী। কেন সুবিচার চাইতে প্রায় চার দশক সময় নিয়ে নিয়েছেন ওই বৃদ্ধা? তার পিছনেও সঙ্গত কারণ রয়েছে তাঁর কাছে। বাবা-মা জানতে পারলে আঘাত পাবেন। সেই কারণেই মুখ ফুটে নিজের উপরে হওয়া অপমানের কথা বলতে পারেননি তিনি। তবে মনের মধ্যে যন্ত্রণা পুষে রেখেছিলেন। আজ বাবা-মা নেই। তাই মান রাখার দায়ভারও নেই তাঁর। সেইজন্যই পুলিশের কাছে নামী চলচ্চিত্র ব্যক্তিত্বের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন ৬৫ বছরের বৃদ্ধা। তবে এই বয়সেও আতঙ্কে ভুগছেন তিনি। নিজের নাম প্রকাশ্যে না আনার আরজি জানিয়েছেন তিনি। কারণ তাঁর মতে, যাঁর বিরুদ্ধে তিনি এমন মারাত্মক অভিযোগটি এনেছেন, সেই বলিউড অভিনেতা রাজনৈতিকভাবেও বেশ প্রভাবশালী। তাই বৃদ্ধা আশঙ্কা করছেন, নাম প্রকাশ্যে এলে তিনি তো বিপদে পড়তে পারেনই, পাশপাশি তাঁর পরিবারেরও ক্ষতি হতে পারে। তাই পুলিশের কাছেও নিজের নাম-পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

[পাত্রীর খোঁজ পেলেন সলমন? নায়কের টুইটে তোলপাড় নেটদুনিয়া]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.