সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, অভিনেতা ড্যানিয়েল ক্রেগকে নাকি বন্ড মুভি সিরিজে নাও দেখা যেতে পারে৷ কিন্তু সোমবার বিশ্বস্ত সূত্রে খবর মিলেছে, ড্যানিয়েল ক্রেগকে আগামী দু’টি সিনেমার জন্য প্রায় ৯৯৬ কোটি টাকা অফার করেছে সোনি৷
শোনা যাচ্ছিল, পরবর্তী বন্ড হতে পারেন টম হিউজেস৷ ০০৭-এর চরিতের জন্য ইদ্রিস এলবা, টম হিডলস্টোন ও আইডান টার্নারের নামও আলোচনায় উঠে আসছিল৷ কিন্তু সূত্রের খবর, পরবর্তী দু’টি সিনেমাতেও জেমস বন্ড হচ্ছেন ড্যানিয়েল ক্রেগই৷

রেডার অনলাইন সূত্রে খবর, সোনি স্টুডিও ক্রেগের সঙ্গে তাদের চুক্তি নবীকরণ করায় প্রবল আগ্রহী৷ কারণ, প্রোডাকশন হাউসের কর্তারা বিলক্ষণ জানেন, বন্ড সিরিজের মুভিতে ক্রেগকে সাদরে গ্রহণ করেছেন দর্শকরা৷ তাই পরবর্তী সিনেমায় তাঁকে জেমস বন্ডের চরিত্রে না দেখতে পেলে দর্শকরা মুখ ফিরিয়ে নিতে পারেন৷ সম্ভবত সেই নিরাপত্তাহীনতা থেকেই রেকর্ড অঙ্কের অর্থের বিনিময়ে ক্রেগকে বন্ড চরিত্রের জন্য নিশ্চিত করতে চায় সোনি ও বন্ড সিরিজের স্বত্বাধিকারীরা৷
সূত্রের খবর, প্রোডাকশন হাউস তাদের ‘ডিস্ট্রিবিউশন রাইটস’-এ রদবদল আনতে চলেছে৷ চুক্তি সফল হলে সম্ভবত পরের দুটি সিনেমাতেও বন্ড থাকছেন ক্রেগই৷ তবে তারপর তিনি ব্যাটন তুলে দেবেন উত্তরাধিকারীর হাতে৷ ২০০৫ সাল থেকে বন্ড সিরিজের চারটি সিনেমায় ক্রেগকে বড়পর্দায় দেখা গিয়েছে৷ তাঁকে শেষবার বন্ডের চরিত্রে দেখা গিয়েছে ২০১৫ সালের ‘স্পেকটর’ সিনেমায়৷ আজ পর্যন্ত বন্ডের চরিত্রে অভিনয়ের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক পেয়ে এসেছেন ৪৮ বছরের ক্রেগ৷

সর্বশেষ খবর
-
৭৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মুকুব! কৃষকদের জন্য বিরাট উপহার মুখ্যমন্ত্রী বিজয়ের
-
হাসিনা ‘কাঁটা’য় আটকে তারেকের দিল্লি সফর! ঢাকার জোড়া শর্তের পর কী বললেন ত্রিবেদী?
-
‘সব বালির ঘাটকে বৈধ করব’, পাচার-তোলাবাজি বন্ধে পুরুলিয়ায় বড় বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘১০-এ ৯ না পেলে ক্ষমা চেয়ে নেব’, সরকারের বর্ষপূর্তিতে ‘জনতার দরবারে’ পরীক্ষায় বসবেন খোদ মুখ্যমন্ত্রী!
-
আবাসে ৩০ লক্ষ নতুন বাড়ি, ‘১ টাকাও কেউ চাইলে আমাকে খবর দিন’, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর