সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রথম হলিউড ছবি ‘xxx’-এর প্রথম ট্রেলার ভক্তদের মন জয় করতে পারেনি। ট্রেলারটি নিঃসন্দেহে অ্যাকশন সিকোয়েন্স এবং তারকা সমাবেশে ভরপুর হলেও, সেই ট্রেলারজুড়ে ছিলেন কেবল ভিন ডিজেল। ডিপসকে দেখা গিয়েছিল মাত্র কয়েক সেকেন্ডের জন্য। তাই প্রথম ট্রেলারে দর্শকদের চমক দেওয়া হয়ে ওঠেনি অভিনেত্রীর।
কিন্তু দর্শকদের আনন্দ দিতে অভিনেত্রী হাজির হলেন ছবির দ্বিতীয় ট্রেলার নিয়ে। আর সেই ট্রেলারের মধ্যমণি অভিনেত্রী স্বয়ং। ট্রেলারে শিকারি দীপিকাকে দেখা গিয়েছে রণংদেহি অবতারে। জমকালো পোশাক, লাস্য এবং চূড়ান্ত অ্যাকশনে চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম। ছবিতে ভারতীয় শিকারি সেলেনা আঙ্গারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।
সম্প্রতি ১ মিনিট ২০ সেকেন্ডের নতুন ট্রেলারটি মুক্তি পেল ‘বিগ বস’ হাউসে। অভিনেত্রী স্বয়ং উপস্থিত ছিলেন সেই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। দর্শকদের জন্য হিন্দিতে মুক্তি পেল সেই ট্রেলার।
আপনাদের জন্য রইল দীপিকার নতুন ছবির ট্রেলার:
সর্বশেষ খবর
-
‘তফাত শিরদাঁড়ায়’, স্বরূপের গ্রেপ্তারিতে ‘হারাধনের দশ ছেলে’কে স্যালুট সুদীপ্তার, বিঁধলেন কোন ‘বিপ্লবী’দের?
-
লন্ডনে প্রধান বিচারপতি সূর্য কান্তকে হেনস্তা! নিন্দায় সরব ভারত, নেপথ্যে ‘ডিপ স্টেট’?
-
ডিম হাতে শওকতের অপেক্ষা ভাঙড়ের জনতার, ‘মাছ চোর’ গানের ছন্দে নাচ এনআইএ অফিসের সামনে
-
খোসা ছাড়ানো যাচ্ছে না, স্বাদ মাটির মতো! আলু সেদ্ধ করার সময় এই ভুলগুলো করছেন কি?
-
‘স্মৃতিভ্রংশে’ ভুগছিল চ্যাটজিপিটি, সতর্ক ওপেনএআই, এবার আপনাকে ভুলবে না চ্যাটবট!