সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের অভিনেত্রীদের প্রথম তালিকায় রয়েছেন তিনি৷ বলিউড মাতিয়ে তিনি হলিউডেও তিনি কাজ করছেন সফল ভাবে৷ তাঁর প্রথম হলিউড ছবি ‘XXX’ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার কোনও শেষ নেই৷ কিন্তু এরই মধ্যে আবারও কামাল করলেন দীপিকা৷ প্রমাণ করে দিলেন তিনি প্রকৃতই মস্তানি৷ কেবল হলিউড মেনস্ট্রিমে কাজ করার বাইরেও তিনি এবার ইরানি আর্টফিল্মে কাজ করছেন বলে জানা গিয়েছে৷

সম্প্রতি মুম্বইয়ের ধোবি ঘাটে দীপিকাকে দেখা গিয়েছে গ্রাম্য ভারতীয় মেয়ের পোশাকে৷ তথাকথিত বলিউডি চাকচিক্যর বাইরে গিয়ে দীপিকার এমন রূপ সচরাচর দেখা যায় না৷ অন্যদিকে ইরাকের বিখ্যাত পরিচালক মজিদ মজিদির ছবিতে দীপিকার কাজ করাকে কেন্দ্র করেও সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনাও দেখা গিয়েছে বিস্তর৷ ভাল বিদেশি ছবি বলতে সিনেপ্রেমী ভারতীয়দের মাথায় যে নামগুলো সবার আগে আসে তার মধ্যে উল্লেখযোগ্য মজিদ মজিদির তৈরি বিখ্যাত কিছু ছবি৷ এবার সেই জগৎবিখ্যাত পরিচালকের সঙ্গেই কাজ করছেন ডিপস৷

ছবির কাস্টিং ডিরেক্টর হানি ত্রেহান আগেই জানিয়ে দিয়েছিলেন পরিচালক মজিদ মজিদির আগামী ছবি ভারতবর্ষের প্রেক্ষাপটে তৈরি হবে৷ মুম্বই, কাশ্মীর, দিল্লি, উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে এই ছবির শুটিং হবে বলে জানিয়েছিলেন তিনি৷
জানা গিয়েছে, আগামী বছরের শেষে মুক্তি পাবে ছবিটি৷ মজিদির ছবিতে দেখা যাবে দীপিকাকে, এটাই সিনেমাপ্রেমীদের কাছে এক বড় খবর৷
সর্বশেষ খবর
-
এবার অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানোর চেষ্টা বিজিবির! রুখল বিএসএফ
-
লাথি খেয়ে কচুবনে, বাড়ি দখলের অভিযোগে এবার ডিম খেলেন জয়প্রকাশ
-
‘চুপ থাকব না শেষ দেখে ছাড়ব’, বিবাহবিচ্ছেদ মামলায় স্বামী-শ্বশুরের জোড়া আইনি নোটিসকে চ্যালেঞ্জ সেলিনার
-
৩০০ টাকা রোজ মাইনের চাকুরে থেকে কোটিপতি, উল্কাগতিতে উত্থান সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে ধৃত পরিতোষের
-
তোলাবাজি থেকে যৌনহেনস্তা! ১৩ দিনের পুলিশি হেফাজতে স্বরূপ বিশ্বাস, এজলাসে তুমুল হই হট্টগোল