সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠ ছেড়ে ক্যামেরার সামনে! হলিউড ছবি ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’ ছবিতে অভিনয় করছেন নেইমার জুনিয়র৷ দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা যাবে ব্রাজিল-বার্সেলোনার তারকা ফুটবলারকে৷ তবে ছবিতে তাঁর উপস্থিতি খুবই কম সময়ের জন্য৷ অতিথি শিল্পী হিসাবে ছোট্ট একটি চরিত্রে নেইমার দুর্দান্ত অভিনয় করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন অভিনেতা ভিন ডিজেল৷

ছবির জন্য নেইমারের বিশেষ লুক ইনস্টাগ্রামে পোস্ট করে ডিজেল লিখেছেন, নেইমার ভীষণ ন্যাচারাল অভিনেতা৷ নেইমারের বড়পর্দায় আত্মপ্রকাশের ঘটনার পাশাপাশি দীপিকারও এটাই প্রথম হলিউড ছবি৷ ইতিমধ্যেই শেষ ছবির শুটিং৷ তবে নেইমার-দীপিকাকে বড়পর্দায় একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত৷

সর্বশেষ খবর
-
রাজনৈতিক চাপে আত্মহত্যা! ‘সুইসাইড নোটে’ আশিস লিখলেন, ‘রাজনীতিতে আসাই ভুল হয়েছে’!
-
কোলিয়ারির নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতি! প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ
-
রণবীরকে ছাড়াই মাতৃত্বকালীন ছুটি, একটানা শুটিংয়ের ধকল সামলে কোথায় গেলেন দীপিকা?
-
হেমন্ত সরকারের থেকে সমর্থন তুলুন, রাহুলকে চ্যালেঞ্জ রাঁচির পড়ুয়াদের, পোড়ানো হবে কুশপুতুলও
-
রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিসের রহস্যমৃত্যু! দলীয় কার্যালয়ে মিলল দেহ, উদ্ধার সুইসাইড নোটও