Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬

OMG! ভিনের সন্তানের মা হতে চান দীপিকা!

মনে মনে এতোদূর!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৮, ২০১৭, ২০:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৮, ২০১৭, ২০:৪২

options
link
OMG! ভিনের সন্তানের মা হতে চান দীপিকা! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : ‘xXx: Return of Xander Cage’-এ দীপিকা পাডুকোনের সঙ্গে ভিন ডিজেলের রসায়ন বেশ প্রশংসা পেয়েছে ভারতেও। বলিউডের ডিম্পল কুইনের সঙ্গে মাচো ভিন ডিজেলের অনস্ক্রিন কেমিস্ট্রি অলরেডি ঝাঁঝ ধরিয়ে দিয়েছে বি টাউনে। কানাঘুঁষো কম শোনা যাচ্ছে না। সেই গুঞ্জনের আগুনেই এবার খানিকটা ঘি ঢালল বলিউডের দীর্ঘাঙ্গী সুন্দরী। দীপিকা নাকি ভিনের সন্তানের মা হতে চান। মেয়ে বলে কী! এ আবার কেমনতর সাধ! তবে কী সত্যিই ঘুচল রণবীরের সঙ্গে প্রেম?

সংবাদসংস্থা আইএএনএস সূত্রে খবর, হলিউডের একটি শো-তে এই ইচ্ছার কথা নিজে মুখে প্রকাশ করেছে দীপিকা। শো-এর হোস্ট এলেন ডিজেনেরস ভিন ও দীপিকার রসায়ন নিয়ে প্রশ্ন করায়, টোল ফেলা হাসি চেপে ডিপস বলে, “আগুন ছাড়া কি ধোঁয়া বের হয়।” এলেন দীপিকার কাছে জানতে চান, “ছবিতে তো বেশ রোমান্স দেখা গিয়েছে। তা এখনও চলছে। তোমার মুখ দেখে আমি তা আন্দাজ করতে পারছি। তবে কী সত্যি কিছু?” জবাবে দীপিকা বলেন, “আগুন ছাড়া ধোঁয়া বের হয় না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কাহানিতে আসল টুইস্ট তো আসে এরপরই। বি টাউনের লেগি ল্যাস দীপিকা বলেন, “সবই আমার মাথায় ঘুরছে। হয়তো আমার মাথায় ঘুরছে ভিন ডিজেলের সঙ্গে আমি সুন্দর সন্তানদের জন্ম দিই। এগুলো সবই কিন্তু আমার মাথায় ঘুরছে।”

দীপিকা বারবার খালি বলে গেলেন, সবই মাথায় ঘুরছে। মনে হল তা বাস্তবে হচ্ছে না বলে বড্ড কষ্ট মেয়ের। ঠিক বোঝা যাচ্ছে না, দীপিকা কী চাইছেন। দীপিকার হলিউডি মস্তানিতে কী তবে কপাল পুড়ল বাজিরাওয়ের? ঠিক ঠাহর করা যাচ্ছে না। বৃহস্পতিবার রমেডি নাও চ্যানেলে দেখা যাবে এই শো। পুরো শো টেলিকাস্ট হলেই বোঝা যাবে আর কী কী সাধ প্রকাশ করেছেন দীপিকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.