সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের পর এখন তিনি হলিউডকেও মাতিয়ে তুলেছেন নিজের মাধুর্যে৷ প্রথম হলিউড ছবিতে অভিনয় করছেন হলিউডের বিখ্যাত অভিনেতা ভিন ডিসেলের বিপরীতে৷ জানা গিয়েছে, প্রথম হলিউড ছবি ‘xxx’-এ দীপিকাকে দেখা যাবে একজন শিকারীর ভূমিকায়৷
তো কেমন শিকারীর রূপে দেখা যাবে ডিপস কে?

ছবির শ্যুটিং-এর কয়েকটি স্টিল ছবি ইতিমধ্যেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে গিয়েছে৷ স্কিনটাইট পোশাকে দীপিকাকে বাস্তবিকই দুর্ধর্ষ শিকারী মনে হচ্ছে৷

আরও জানা গিয়েছে, ছবিতে দীপিকার চরিত্রের নাম সেরেনা আঙ্গার৷ ছবিতে দীপিকাকে বাইকের উপরেও দেখা গিয়েছে৷ বাইকে বসে ‘মস্তানি’-কে পোজ দিতে দেখলে এমন আশা তো করাই যায় ছবিতে তাঁকে বাইক চালাতেও দেখা যাবে!

আগামী বছর ২০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে দীপিকার প্রথম হলিউড ছবি ‘xxx’৷ ততদিন ছবির ঝলকেই দীপিকা নিজের ভক্তদের আনন্দ দিচ্ছেন!

সর্বশেষ খবর
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে
-
‘তোমার ইমেজটাই নষ্ট করে দেব’, বচ্চনবধূ ঐশ্বর্যকে ‘হুঁশিয়ারি’ বলি পরিচালকের!
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতার ‘শাস্তি’, প্রতিবাদীরা পাবে না ‘আইনজীবী’ স্বীকৃতি!
-
ভবিষ্যতের ভুল আগেই এড়ানো সম্ভব, শৈশবেই দেওয়া হোক আর্থিক শিক্ষার পাঠ